Daniel 10:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, আমি কি জন্য তোমার কাছে এসেছি, তা কি জান? এখন আমি পারস্যের শাসনকর্তার সঙ্গে যুদ্ধ করতে ফিরে যাব; আর দেখ, আমি চলে গেলে গ্রীসের শাসনকর্তা আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি বললেন, “তুমি কি জানো যে কেন আমি তোমার কাছে এসেছি? শীঘ্রই আমি পারস্য সাম্রাজ্যের অধিপতির বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব এবং যখন আমি যাব, গ্রীসের অধিপতিও আসবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, আমি কি জন্য তোমার কাছে আসিয়াছি, তাহা কি জান? এখন আমি পারস্যের অধ্যক্ষের সহিত যুদ্ধ করিতে ফিরিয়া যাইব; আর দেখ, আমি চলিয়া গেলে যবনের অধ্যক্ষ আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, আমি কি জন্য তোমার কাছে আসিয়াছি, তাহা কি জান? এখন আমি পারস্যের অধ্যক্ষের সহিত যুদ্ধ করিতে ফিরিয়া যাইব; আর দেখ, আমি চলিয়া গেলে যবনের অধ্যক্ষ আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি বললেন, “তুমি কি জান আমি কেন তোমার কাছে এসেছি? সত্যের বইতে যা লেখা আছে তা তোমাকে জানাবার জন্য আমি এসেছি। পারস্যের প্রধানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমি শীঘ্রই ফিরে যাব এবং আমি চলে গেলে পর গ্রীসের প্রধানও যুদ্ধ করবার জন্য আসবে। তোমার লোকদের প্রধান সেই মীখায়েল ছাড়া আর কেউ তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি বললেন, “তুমি কি জান আমি কেন তোমার কাছে এসেছি? সত্যের কিতাবে যা লেখা আছে তা তোমাকে জানাবার জন্য আমি এসেছি। পারস্যের প্রধানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমি শীঘ্রই ফিরে যাব এবং আমি চলে গেলে পর গ্রীসের প্রধানও যুদ্ধ করবার জন্য আসবে। তোমার লোকদের প্রধান সেই মিকাইল ছাড়া আর কেউ তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, জান কেন আমি তোমার কাছে এসেছি? শাস্ত্রে লেখা পরম সত্যের কথা আমি তোমাকে জানাতে এসেছি। এবার আমাকে ফিরে গিয়ে পারস্যের অধিরক্ষক দূতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে। তারপর গ্রীসের রক্ষক দূতের আবির্ভাব হবে। আমাকে সাহায্য করার জন্য ইসরায়েলের অধিরক্ষক দূত মীখায়েল ছাড়া আর কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি বললেন, “দানিয়েল, তুমি কি জানো কেন আমি তোমার কাছে এসেছি? খুব শীঘ্রই আমি পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব| যখন আমি যাব তখন যবনের যুবরাজ আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “তুমি কি জান কেন আমি তোমার কাছে এসেছি? আমি এখন পারস্যের রাজার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ফিরে যাচ্ছি। যখন আমি যাব তখন গ্রীসের শাসনকর্তাও আসবেন।