Daniel 10:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই পূর্ণ তিন সপ্তাহ যতদিন শেষ হল না, ততদিন সুস্বাদু খাদ্য ভোজন করলাম না, গোশ্‌ত কি আঙ্গুর-রস আমার মুখে প্রবেশ করলো না এবং আমি তেল মাখলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কোনো সুস্বাদু খাবার খেলাম না; মাংস ও সুরা আমি মুখে তুললাম না; এবং তিন সপ্তাহ কেটে না যাওয়া পর্যন্ত সুগন্ধি তেল মাখলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই পূর্ণ তিন সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দ্দন করিলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই পূর্ণ তিন সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দন করিলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তিন সপ্তা শেষ না হওয়া পর্যন্ত কোন ভাল খাবার আমি খাই নি, মাংস বা আংগুর-রস মুখে দিই নি এবং তেলও মাখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তিন সপ্তা শেষ না হওয়া পর্যন্ত কোন ভাল খাবার আমি খাই নি, গোশ্‌ত বা আংগুর-রস মুখে দিই নি এবং তেলও মাখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই তিন সপ্তাহ পূর্ণ না হওয়া পর্যন্ত আমার খাওয়া দাওয়া ছিল নিতান্ত সাধারণ ও সম্পূর্ণ নিরামিষ। তখন আমি সুরাও মু্খে তুলিনি। মাথায় তেল পর্যন্ত ছোঁওয়াইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ তিন সপ্তাহ কালের মধ্যে আমি কোন সুস্বাদু খাবার খাইনি, মাংস ভোজন করিনি, দ্রাক্ষারস পান করিনি, মাথায় তেল মাখিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই তিন সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত কোন সুস্বাদু খাবার আমি খাই নি, কোন মাংসও খাই নি, আঙ্গুর রসও পান করি নি এবং তেলও মাখি নি।