Daniel 10:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, মসীনা-কাপড় পরা ও উফসের উত্তম সোনার কোমরবন্ধনী পরা এক ব্যক্তি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চোখ তুলে দেখলাম যে আমার সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার পরনে ছিল লিনেন, তাঁর কোমরে ছিল উফসের খাঁটি সোনার কটিবন্ধ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, মসীনা-বস্ত্র পরিহিত ও ঊফসের উত্তম স্বর্ণে বদ্ধকটি এক ব্যক্তি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, মসীনা-বস্ত্র-পরিহিত ও উফসের উত্তম স্বর্ণে বদ্ধকটি এক ব্যক্তি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় আমি তাকিয়ে মসীনার কাপড় পরা ও কোমরে খাঁটি সোনার কোমর-বাঁধনি দেওয়া একজন লোককে দেখতে পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় আমি তাকিয়ে মসীনার কাপড় পরা ও কোমরে খাঁটি সোনার কোমর-বাঁধনি দেওয়া একজন লোককে দেখতে পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় হঠাৎ একজনকে দেখলাম। তাঁর পরণে ছিল সূতির কাপড়, কোমরে নিখাদ সোনার কটিবন্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে দাঁড়ানোর সময় চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পেলাম ক্ষৌমবস্ত্র পরিহিত এবং কোমরে খাঁটি সোনার কোমর বন্ধনী পরিহিত একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকালাম এবং দেখতে পেলাম মসীনার কাপড় পরা ও কোমরে ঊফসের খাঁটি সোনার কোমর বাঁধনি দেওয়া একজন লোক।