Daniel 10:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর শরীর বৈদূর্যমণির মত, তাঁর মুখ বিদ্যুতের প্রভার মত, তাঁর চোখ জ্বলন্ত মশালের মত, তাঁর হাত ও পা পালিশ করা ব্রোঞ্জের আভাবিশিষ্ট এবং তাঁর স্বর লোকারণ্যের আওয়াজের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শরীর ছিল বৈদূর্যমণির মতো, তাঁর মুখমণ্ডল বিদ্যুতের মতো, তাঁর চোখ জ্বলন্ত মশালের মতো, তাঁর হাত ও পা পালিশ করা পিতলের কিরণের মতো এবং তাঁর কণ্ঠস্বর ছিল জনসমুদ্রের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার শরীর বৈদূর্য্যমণির ন্যায়, তাঁহার মুখ বিদ্যুতের প্রভার ন্যায়, তাঁহার চক্ষু জ্বলন্ত মশালের ন্যায়, তাঁহার হস্ত পদ পরিষ্কৃত পিত্তলের আভাবিশিষ্ট, এবং তাঁহার বাক্যের রব লোকারণ্যের শব্দের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার শরীর বৈদূর্যমণির ন্যায়, তাঁহার মুখ বিদ্যুতের প্রভার ন্যায়, তাঁহার চক্ষু জ্বলন্ত মশালের ন্যায়, তাঁহার হস্ত পদ পরিষ্কৃত পিত্তলের আভাবিশিষ্ট, এবং তাঁহার বাক্যের রব লোকারণ্যের শব্দের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর দেহ বৈদূর্যমণির মত, মুখ বিদ্যুতের মত, চোখ জ্বলন্ত মশালের মত, হাত-পা পালিশ করা ব্রোঞ্জের উজ্জ্বলতার মত এবং তাঁর স্বর জড়ো হওয়া অনেক লোকের আওয়াজের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর শরীর বৈদূর্যমণির মত, মুখ বিদ্যুতের মত, চোখ জ্বলন্ত মশালের মত, হাত-পা পালিশ করা ব্রোঞ্জের উজ্জ্বলতার মত এবং তাঁর স্বর জমায়েত হওয়া অনেক লোকের আওয়াজের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৈদূর্য মণির মত উজ্জ্বলকান্তি এক পুরুষ। তাঁর মুখমণ্ডলে বিদ্যুতের আভা, চোখে আগুনের ঝলক। হাতে পায়ে পিতলের চমক। বজ্রগম্ভীর তাঁর কণ্ঠস্বর যেন বিপুল জনতার কলরোল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার শরীর ছিল মসৃণ ও উজ্জ্বল পাথরের মতো| তার মুখমণ্ডল ছিল বিদ্যুত্প্রভার মত| তার দুটি চোখই ছিল আগুনের জ্বলন্ত শিখা| তার বাহুদ্বয় এবং পদযুগল ছিল উজ্জ্বল পিতলের মতো| তার স্বর ছিল যেন হাজার লোকের মিলিত কোলাহল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর দেহ বৈদূর্যমণির মত, তাঁর মুখ বিদ্যুতের মত, তাঁর চোখ জ্বলন্ত মশালের মত, তাঁর হাত এবং পা পালিশ করা ব্রোঞ্জের মত এবং তাঁর বাক্যর স্বর জড়ো হওয়া অনেক লোকের শব্দের মত।