Daniel 11:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাদীয় দারিয়ুসের প্রথম বছরে আমিই তাঁকে সবল ও শক্তিমান করতে দাঁড়িয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাদীয় দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে, আমি তাকে শক্তি দেবার ও রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিলাম।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মাদীয় দারিয়াবসের প্রথম বৎসরে আমিই তাঁহাকে সবল ও শক্তিমান্ করিতে দাঁড়াইয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মাদীয় দারিয়াবসের প্রথম বৎসরে আমিই তাঁহাকে সবল ও শক্তিমান করিতে দাঁড়াইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজেও মাদীয় দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে মীখায়েলকে সাহায্য করবার ও শক্তি দেবার জন্য গিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজেও মিডীয় দারিয়ুসের রাজত্বের প্রথম বছরে মিকাইলকে সাহায্য করবার ও শক্তি দেবার জন্য গিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে সাহায্য করার ও রক্ষা করার দায়িত্ব তাঁর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মাদীয় রাজা দারিয়াবসের রাজত্ব কালের প্রথম বছরেই পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি মীখায়েলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাদীয় দারিয়াবসের প্রথম বছরে, আমি নিজেও মীখায়েলকে সাহায্য করার এবং সুরক্ষা দেওয়ার জন্য এসে ছিলাম।