Daniel 11:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সমারোহ নীত হবে ও সে উদ্ধতচিত্ত হবে, আর হাজার হাজার লোককে হত্যা করবে, তবুও শক্তিশালী থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সৈন্যদের বন্দি করা হবে তখন দক্ষিণের রাজা অহংকারে মত্ত হয়ে উঠবে এবং হাজার হাজার জনকে হত্যা করবে অথচ সে বিজয়ী রইবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সমারোহ নীত হইবে ও সে উদ্ধতচিত্ত হইবে, আর সহস্র সহস্র লোককে নিপাত করিবে, তথাপি প্রবল থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সমারোহ নীত হইবে ও সে উদ্ধতচিত্ত হইবে, আর সহস্র সহস্র লোককে নিপাত করিবে, তথাপি প্রবল থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দক্ষিণের রাজা সৈন্যদের বন্দী করে নিয়ে যাবার পর অহংকারে পূর্ণ হবে এবং হাজার হাজার লোককে মেরে ফেলবে, তবুও সে শেষ পর্যন্ত জয়ী থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দক্ষিণের বাদশাহ্ সৈন্যদের বন্দী করে নিয়ে যাবার পর অহংকারে পূর্ণ হবে এবং হাজার হাজার লোককে হত্যা করবে, তবুও সে শেষ পর্যন্ত জয়ী থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসংখ্য সৈন্য নিধন করে সে বিজয় গর্বে মত্ত হবে। কিন্তু সে বিজয় স্থায়ী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিরাট সৈন্যবাহিনীকে পরাজিত করবার পর দক্ষিণের রাজা গর্বিত হবেন এবং তিনি লক্ষ লক্ষ সৈন্য হত্যা করবেন, কিন্তু তিনি ক্ষমতাশালী থাকবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সেই সৈন্য দলকে বন্দী করে নিয়ে যাওয়া হবে, তখন দক্ষিণের রাজা অহঙ্কারে পূর্ণ হবে এবং তার হাজার হাজার শত্রুদের মেরে ফেলবে। কিন্তু সে সফল হবে না।