Daniel 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উত্তর দেশের বাদশাহ্ ফিরে আসবে এবং প্রথম সমারোহের চেয়ে বড় সমারোহ একত্র করবে; আর কালপর্যায়ের শেষে, নির্দিষ্ট বছর শেষে, মহা সৈন্য ও প্রচুর সামগ্রী নিয়ে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ উত্তরের রাজা আগের তুলনায় আরও বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করবে এবং কয়েক বছর পরে সম্পূর্ণ সুসজ্জিত এক বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উত্তর দেশের রাজা ফিরিয়া আসিবে, এবং প্রথম সমারোহ অপেক্ষা বৃহৎ সমারোহ একত্র করিবে; আর কাল-পর্য্যায়ের শেষে, বৎসরনিচয়ের শেষে, মহাসৈন্য ও প্রচুর সামগ্রী লইয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উত্তর দেশের রাজা ফিরিয়া আসিবে, এবং প্রথম সমারোহ অপেক্ষা বৃহৎ সমারোহ একত্র করিবে; আর কাল-পর্যায়ের শেষে, বৎসরনিচয়ের শেষে, মহাসৈন্য ও প্রচুর সামগ্রী লইয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে উত্তরের রাজা প্রথম সৈন্যদলের চেয়ে আরও বড় একদল সৈন্য জড়ো করবে; কয়েক বছর পরে সে এক বিরাট সৈন্যদল ও প্রচুর মালপত্র নিয়ে এগিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে উত্তরের বাদশাহ্ প্রথম সৈন্যদলের চেয়ে আরও বড় একদল সৈন্য জমায়েত করবে; কয়েক বছর পরে সে এক বিরাট সৈন্যদল ও প্রচুর মালপত্র নিয়ে এগিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ারাজ ফিরে গিয়ে আরও বড় সৈন্যবাহিনী গড়ে তুলবে। যথাসময়ে সে এক সুসজ্জিত বিশালবাহিনী নিয়ে আবার মিশর আক্রমণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এরপর উত্তরের রাজা আবার আগের চেয়েও আরও বিশাল সেনাবাহিনী প্রস্তুত করবে| কয়েক বছর পর আবার সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করবে| এই সৈন্যবাহিনী হবে অজস্র অস্ত্রধারী| তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে উত্তরের রাজা আর একটা সৈন্যদল বানাবে যা প্রথম সৈন্যদলের থেকে অনেক বড়৷ কয়েক বছর পরে, সে এক বিরাট সৈন্যদলের সঙ্গে প্রচুর উপকরণ নিয়ে উপস্থিত হবে।