Daniel 11:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এইভাবে উত্তর দেশের বাদশাহ্‌ আসবে, জাঙ্গাল বাঁধবে এবং সুদৃঢ় নগর হস্তগত করবে; তাতে দক্ষিণ দেশের সৈন্য ও তার মনোনীত লোকেরা স্থির থাকবে না, স্থির থাকার শক্তি তাদের হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসময় উত্তরের রাজা আসবে, আক্রমণ করে এক সুরক্ষিত নগর অবরোধ করবে এবং দখল করে নেবে। দক্ষিণের সেনাবাহিনী প্রতিরোধ করতে শক্তিহীন হয়ে পড়বে; তাদের শ্রেষ্ঠ যোদ্ধারাও প্রতিরোধ করার শক্তি পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে উত্তর দেশের রাজা আসিবে, জাঙ্গাল বাঁধিবে, এবং সুদৃঢ় নগর হস্তগত করিবে; তাহাতে দক্ষিণ দেশের সৈন্য ও তাহার মনোনীত লোকেরা স্থির থাকিবে না, স্থির থাকিতে তাহাদের শক্তি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে উত্তর দেশের রাজা আসিবে, জাঙ্গাল বাঁধিবে, এবং সুদৃঢ় নগর হস্তগত করিবে; তাহাতে দক্ষিণ দেশের সৈন্য ও তাহার মনোনীত লোকেরা স্থির থাকিবে না, স্থির থাকিতে তাহাদের শক্তি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর উত্তরের রাজা এসে একটা দেয়াল-ঘেরা শহর ঘেরাও করে তা অধিকার করবে। দক্ষিণের সৈন্যদলের বাধা দেবার ক্ষমতা থাকবে না; এমন কি, তাদের সবচেয়ে ভাল সৈন্যদলেরও তাদের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর উত্তরের বাদশাহ্‌ এসে একটা দেয়াল-ঘেরা শহর ঘেরাও করে তা অধিকার করবে। দক্ষিণের সৈন্যদলের বাধা দেবার ক্ষমতা থাকবে না; এমন কি, তাদের সবচেয়ে ভাল সৈন্যদলেরও তাদের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ারাজ একটি সুরক্ষিত নগর আক্রমণ করে সেটি দখল করবে। এই সময় মিশরের সৈন্যবাহিনী আর যুদ্ধ করতে চাইবে না। তাদের শ্রেষ্ঠ যোদ্ধারাও হীনবল হয়ে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর উত্তরের রাজা আসবে এবং একটি শক্তিশালী শহর অধিগ্রহণ করে নেবে| দক্ষিণের সৈন্যরা যুদ্ধে পুরোপুরি পরাস্ত হয়ে পড়বে| এমনকি দক্ষিণের বীর সৈন্যরাও তাদের শক্তি দিয়ে উত্তরের সৈন্যদের ঠেকাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর উত্তরের রাজা আসবে এবং দূর্গের উপরে একটা ঢালু পথ তৈরী করবে ও দেয়ালে ঘেরা নগর অধিকার করবে। দক্ষিণের সৈন্যদল তার সামনে আর কোনো মতেই দাঁড়াতে পারবে না; এমন কি তাদের সবচেয়ে ভাল সৈন্যদেরও দাঁড়ানোর ক্ষমতা থাকবে না।