Daniel 11:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে তার বিরুদ্ধে আসবে, সে স্বেচ্ছানুসারে কাজ করবে, তার সাক্ষাতে কেউ দাঁড়াতে পারবে না; আর সে সুন্দর দেশে দণ্ডায়মান হবে ও তার হাতে বিনাশ থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই আক্রমণকারী যেমন খুশি তেমনই করবে; কেউই তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সে মনোরম দেশে নিজেকে প্রতিষ্ঠিত করবে ও সেটিকে ধ্বংস করার ক্ষমতা তার হাতেই থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে তাহার বিরুদ্ধে আসিবে, সে স্বেচ্ছানুসারে কার্য্য করিবে, তাহার সাক্ষাতে কেহ দাঁড়াইতে পারিবে না; আর সে দেশরত্নে দণ্ডায়মান হইবে, ও তাহার হস্তে বিনাশ থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে তাহার বিরুদ্ধে আসিবে, সে স্বেচ্ছানুসারে কার্য করিবে, তাহার সাক্ষাতে কেহ দাঁড়াইতে পারিবে না; আর সে দেশরত্নে দণ্ডায়মান হইবে, ও তাহার হস্তে বিনাশ থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আক্রমণকারী যা খুশী তা-ই করবে; তার বিরুদ্ধে কেউই দাঁড়াতে পারবে না। সুন্দর দেশের মধ্যে সে নিজেকে স্থাপন করবে এবং সেটা ধ্বংস করবার ক্ষমতা তার থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আক্রমণকারী যা খুশী তা-ই করবে; তার বিরুদ্ধে কেউই দাঁড়াতে পারবে না। সুন্দর দেশের মধ্যে সে নিজেকে স্থাপন করবে এবং সেটা ধ্বংস করবার ক্ষমতা তার থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাদের নিয়ে যা ইচ্ছা তাই করবে। প্রতিবাদ করার কোন ক্ষমতাই তাদের থাকবে না। প্রতিশ্রুত দেশে সিরিয়ার রাজা নিজেকে প্রতিষ্ঠিত করবে। দেশ সম্পূর্ণরূপে তার পদানত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“উত্তরের রাজা যা খুশী তাই করতে পারবে| কেউ তাকে থামাতে সক্ষম হবে না| তার হাতে সুন্দর দেশটির ক্ষমতা থাকবে| এবং এই দেশ ধ্বংস করার মতো যথেষ্ট শক্তি তার হাতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু উত্তরের রাজা দক্ষিণের রাজার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করবে এবং কেউই তাকে বাধা দেবে না; সে নিজেকে সুন্দর দেশের মধ্যে স্থাপন করবে এবং তার হাতে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা থাকবে।