Daniel 11:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে উপকূলগুলোর বিরুদ্ধে গিয়ে অনেককে হস্তগত করবে; কিন্তু এক জন সেনাপতি তার কৃত উপহাস নিবৃত্ত করবে, এমন কি, সে তার উপহাস তাকেই ফিরিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সেই রাজা উপকূলের অঞ্চলের দিকে দৃষ্টি দেবে ও তাদের অনেক অংশ নিজের হস্তগত করবে, কিন্তু এক সেনানায়ক তার ঔদ্ধত্য শেষ করবে এবং লজ্জায় তাকে পিছু ফিরতে বাধ্য করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে উপকূল-সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে; কিন্তু এক সেনাপতি তাহার কৃত টিটকারি নিবৃত্ত করিবে, এমন কি, সে তাহার টিটকারি তাহারই উপরে ফিরাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে উপকূল সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে; কিন্তু এক সেনাপতি তাহার কৃত টিট্‌কারি নিবৃত্ত করিবে, এমন কি, সে তাহার টিট্‌কারি তাহারই উপরে ফিরাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর উত্তরের রাজা দূরের দেশগুলোর দিকে মনোযোগ দেবে এবং অনেকগুলো দেশ দখল করে নেবে, কিন্তু একজন সেনাপতি তার সেই জয়ের গর্ব শেষ করে দেবে এবং তার টিট্‌কারি তার উপরেই ফিরিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর উত্তরের বাদশাহ্‌ দূরের দেশগুলোর দিকে মনোযোগ দেবে এবং অনেকগুলো দেশ দখল করে নেবে, কিন্তু একজন সেনাপতি তার সেই জয়ের গর্ব শেষ করে দেবে এবং তার টিট্‌কারি তার উপরেই ফিরিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর সমুদ্রপথে সে নানা দেশ আক্রমণ করে কতকগুলি রাজ্য করায়ত্ত করবে। কিন্তু শেষে এক বিদেশী নেতা সিরিয়ারাজকে পরাভূত করে তার দর্প চূর্ণ করবে এবং এই সব জাতির পরাজয়ের প্রতিশোধ নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর উত্তরের রাজা সমুদ্র উপকুলবর্তী দেশগুলোর দিকে মনোযোগ দেবে| যুদ্ধে বেরিয়ে সে বেশ কিছু শহর জয় করবে| কিন্তু এরপর একজন সেনাধ্যক্ষ উত্তরের রাজার সমস্ত গর্ব চূর্ণ করে দেবে| সেই সেনাধ্যক্ষ উত্তরের রাজাকে লজ্জিত করে তুলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর উত্তরের রাজা সমুদ্রের উপকূলগুলোর দিকে মনোযোগ দেবে এবং তাদের অনেকগুলোই দখল করে নেবে, কিন্তু একজন সেনাপতি তার সেই অহঙ্কারকে শেষ করে দেবে এবং তার টিটকারি তার উপরেই ফিরিয়ে দেবে।