Daniel 11:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে নিজের দেশের দুর্গগুলোর প্রতি মুখ ফিরাবে; কিন্তু হোঁচট খেয়ে পড়বে, তার উদ্দেশ আর পাওয়া যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সে নিজের দেশের দুর্গে ফিরে যাওয়ার চেষ্টা করবে কিন্তু হোঁচট খাবে এবং তার পতন হবে, তাকে পরবর্তীকালে আর খুঁজে পাওয়া যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে আপন দেশের দুর্গ সকলের প্রতি মুখ ফিরাইবে; কিন্তু উছোট খাইয়া পড়িবে, তাহার উদ্দেশ আর পাওয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে আপন দেশের দুর্গ সকলের প্রতি মুখ ফিরাইবে; কিন্তু উছোট খাইয়া পড়িবে, তাহার উদ্দেশ আর পাওয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সে তার নিজের দেশের দুর্গগুলোতে ফিরে আসবে, কিন্তু তার পতন হবে; তাকে আর দেখা যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সে তার নিজের দেশের কেল্লাগুলোতে ফিরে আসবে, কিন্তু তার পতন হবে; তাকে আর দেখা যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ারাজ তার নিজের দুর্গের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু শত্রুর হাতে তার পতন হবে। এইভাবেই সে ইতিহাস থেকে মুছে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেটি ঘটবার পর, উত্তরের রাজা পুনরায় তার নিজের দেশের দুর্গে ফিরে যাবে| কিন্তু সে দুর্বিপাকে পড়বে এবং মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে সে তার নিজের দেশের দুর্গগুলোর প্রতি মনোযোগ দেবে, কিন্তু সে বাধা পাবে ও তার পতন হবে; তাকে আর পাওয়া যাবে না।