Daniel 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাহোক, এখন আমি তোমাকে সত্য কথা জানাবো। দেখ, পারস্যে আর তিন জন বাদশাহ্‌ উৎপন্ন হবে, আর চতুর্থ বাদশাহ্‌ সবচেয়ে বেশি ধনশালী হবে এবং আপন ধনে শক্তিমান হলে গ্রীস-রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি, এখন, তোমাকে সত্যি বলছি: পারস্যে আরও তিনজন রাজা রাজত্ব করবে, তারপরে চতুর্থ একজন রাজা আসবে যে অন্যদের থেকে অনেক বেশি ঐশ্বর্যশালী হবে। ঐশ্বর্যের বলে ক্ষমতার শিখরে উঠে সে গ্রীস রাজ্যের বিরুদ্ধে সকলকে প্ররোচিত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হউক, এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করিব। দেখ, পারস্যে আর তিন রাজা উৎপন্ন হইবে, আর চতুর্থ রাজা সর্ব্বাপেক্ষা অধিক ধনশালী হইবে, এবং আপন ধনে শক্তিমান্‌ হইলে যবন-রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করিব। দেখ, পারস্যে আর তিন রাজা উৎপন্ন হইবে, আর চতুর্থ রাজা সর্বাপেক্ষা অধিক ধনশালী হইবে, এবং আপন ধনে শক্তিমান হইলে যবন-রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন আমি তোমাকে যা বলব তা সত্যিই ঘটবে। পারস্যে আরও তিনজন রাজা রাজত্ব করবে। তাদের পরে আর একজন রাজা অন্য রাজাদের চেয়ে অনেক বেশী ধনী হবে। তার ধন দিয়ে শক্তিশালী হওয়ার পর সে গ্রীস রাজ্যের বিরুদ্ধে সকলকে ক্ষেপিয়ে তুলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন আমি তোমাকে যা বলব তা সত্যিই ঘটবে। পারস্যে আরও তিনজন বাদশাহ্‌ রাজত্ব করবে। তাদের পরে আর একজন বাদশাহ্‌ অন্য বাদশাহ্‌দের চেয়ে অনেক বেশী ধনী হবে। তার ধন দিয়ে শক্তিশালী হওয়ার পর সে গ্রীস রাজ্যের বিরুদ্ধে সকলকে ক্ষেপিয়ে তুলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তোমাকে যে সব কথা বলব সেগুলি ভবিষ্যতে অক্ষরে অক্ষরে ফলবে। দূত বললেন, আরও তিনজন পারস্যের অধিকর্তা হয়ে আসবেন। তারপর আরও একজন আসবে, সে হবে তাদের সকলের চেয়ে ধনী ও ঐশ্বর্যশালী। ঐশ্বর্য ও ক্ষমতার শিখরে উঠে সে গ্রীসের রাজাকে শক্তি পরীক্ষায় আহ্বান জানাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন তাহলে দানিয়েল তোমাকে আমি সত্যটি বলব| পারস্যে আরও তিন জন রাজা শাসন করবে| এরপর আসবে চতুর্থ রাজা| সেই চতুর্থ রাজাই হবে পারস্যের সব থেকে ধনী রাজা| খুব শক্তিশালী হয়ে ওঠার জন্য সে তার ধনসম্পদ ব্যবহার করবে| এবং গ্রীস রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সে সকলকে ইচ্ছুক করে তুলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি তোমার কাছে একটা সত্যি কথা প্রকাশ করব। পারস্যে আরো তিনজন রাজা উঠবে এবং চতুর্থ রাজা তাদের সবার থেকে অনেক বেশী ধনী হবে। যখন সে তার সম্পদ দিয়ে শক্তি অর্জন করবে তখন সে গ্রীস রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করবে।