Daniel 11:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এমন এক জন তার পদ পাবে, যে রাজ্যের শোভাস্থানে কর্মকর্তাকে প্রেরণ করবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হবে, ক্রোধেও নয়, যুদ্ধেও নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার উত্তরাধিকারী রাজ্যের প্রতিপত্তি বজায় রাখতে এক কর আদায়কারীকে পাঠাবে। কিন্তু কয়েক বছরের মধ্যে সেও ধ্বংস হবে, যদিও তার মৃত্যু ক্রোধে বা যুদ্ধে ঘটবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এমন এক জন তাহার পদ প্রাপ্ত হইবে, যে রাজ্যের শোভাস্থানে প্রজাপীড়ককে প্রেরণ করিবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হইবে, ক্রোধেও নয়, যুদ্ধেও নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এমন একজন তাহার পদ প্রাপ্ত হইবে, যে রাজ্যের শোভাস্থানে প্রজাপীড়ককে প্রেরণ করিবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হইবে, ক্রোধেও নয়, যুদ্ধেও নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তার জায়গায় যে রাজা হবে সে রাজ্যের জাঁকজমক ফিরিয়ে আনবার জন্য খাজনা আদায়কারীদের পাঠাবে। কিন্তু কয়েক বছরের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে; এই ধ্বংস কোন রাগ বা যুদ্ধের মধ্য দিয়ে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তার জায়গায় যে বাদশাহ্ হবে সে রাজ্যের জাঁকজমক ফিরিয়ে আনবার জন্য খাজনা আদায়কারীদের পাঠাবে। কিন্তু কয়েক বছরের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে; এই ধ্বংস কোন রাগ বা যুদ্ধের মধ্য দিয়ে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর সেখানে আসবে আর এক রাজা। সে তার রাজ্যের ঐশ্বর্যবৃদ্ধির অভিপ্রায়ে প্রজাদের কাছ থেকে বলপূর্বক কর আদায়ের জন্য এক পদস্থ কর্মচারীকে নিযুক্ত করবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে নিহত হবে। অবশ্য তার এই মৃত্যু জনরোষে ঘটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“উত্তরের রাজার অপসারণের পর তার স্থানে এক নতুন শাসক উঠে আসবে| ঐ শাসক তার প্রজাগণের কাছ থেকে কর সংগ্রহের জন্য তার সহকারীদের পাঠাবে| কিন্তু কয়েক বছর পরেই সেই শাসক ধ্বংস হবে| তবে সে যুদ্ধে মারা যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তার জায়গায় আর একজন উঠবে যে তার রাজ্যের প্রতাপ ফিরিয়ে আনার জন্য কর দেওয়ার জন্য বাধ্য করবে। কিন্তু কিছু দিনের র মধ্যেই সে ধ্বংস হয়ে যাবে; কিন্তু কোন রাগে বা যুদ্ধের মাধ্যমে হবে না।