Daniel 11:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এক জন তুচ্ছ ব্যক্তি তার পদ পাবে। তাকে রাজ্যের মহিমা দেওয়া হয় নি, কিন্তু সে নিশ্চিন্ততার সময়ে এসে চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার স্থানে এক তুচ্ছ ব্যক্তি রাজা হবে, যার রাজকীয় সম্মান পাবার কোনো অধিকার নেই। যখন লোকেরা সুরক্ষিত বোধ করবে তখন সে আক্রমণ করবে এবং ছলনায় রাজপদ অধিকার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এক জন তুচ্ছ ব্যক্তি তাহার পদ পাইবে। তাহাকে রাজ্যের প্রভা দত্ত হয় নাই, কিন্তু সে নিশ্চিন্ততার সময়ে আসিয়া চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে একজন তুচ্ছ ব্যক্তি তাহার পদ পাইবে। তাহাকে রাজ্যের প্রভা দত্ত হয় নাই, কিন্তু সে নিশ্চিন্ততার সময়ে আসিয়া চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যাকে রাজা হওয়ার অধিকার দেওয়া হয় নি এমন একজন ঘৃণার যোগ্য লোক তার জায়গায় রাজা হবে। লোকে যখন নিশ্চিন্তে থাকবে তখনই সে ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাজ্যটা দখল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যাকে বাদশাহ্ হওয়ার অধিকার দেওয়া হয় নি এমন একজন ঘৃণার যোগ্য লোক তার জায়গায় বাদশাহ্ হবে। লোকে যখন নিশ্চিন্তে থাকবে তখনই সে ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাজ্যটা দখল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেবদূত বলে চললেন, এরপর যে সিরিয়ার রাজা হবে সে এক দুর্বৃত্ত। রাজা হবার কোন অধিকার তার নেই। সে সকলের অজ্ঞাতসারে এসে ছলে বলে কৌশলে রাজত্ব ছিনিয়ে নেবে। কেউ তার প্রতিরোধ করতে পারবে না, সৈন্যবাহিনী তার হাতে বিধ্বস্ত হবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই শাসকের পর, আর একজন নতুন শাসক হবে| ঐ শাসক হবে অত্যন্ত নিষ্ঠুর এবং হীণমন্য ব্যক্তি| ঐ ব্যক্তি রাজকীয় পরিবারের সম্মান পাবে না| সে চাটুকারিতার কৌশল অবলম্বন করে শাসক হয়ে যাবে| সে এমন একটা সময় শাসক হবে যখন সেখানে শান্তি আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার জায়গায় একজন তুচ্ছ ব্যক্তি উঠবে যাকে লোকেরা রাজা হওয়ার সম্মান দেবে না; সে নিরবে আসবে এবং ছলনা করে রাজ্য দখল করবে।