Daniel 11:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সম্মুখ থেকে বিশাল সৈন্য বাহিনী বের হয়ে সমূলে ধ্বংস হবে এবং নিয়মের নায়কও ধ্বংস হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অদম্য এক সেনাবাহিনী তার সামনে বহিষ্কৃত হবে; সেই সেনাবাহিনী ও নিয়মের অধিপতি উভয়েই ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে, এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে, এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে শক্তিশালী সৈন্যদল তার বিরুদ্ধে দাঁড়াবে তারা পরাজিত হয়ে ধ্বংস হয়ে যাবে এবং সন্ধির কর্তাও ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে শক্তিশালী সৈন্যদল তার বিরুদ্ধে দাঁড়াবে তারা পরাজিত হয়ে ধ্বংস হয়ে যাবে এবং সন্ধির কর্তাও ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনকি ঈশ্বরের প্রধান পুরোহিতেরও এই একই অবস্থা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বিশাল সৈন্যবাহিনীকে, এমনকি চুক্তির নেতাকেও পরাজিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সামনে একটা বড় সৈন্যদল বন্যার মত বয়ে চলে যাবে এবং সেই সৈন্যদল ও দলপতি যা নিয়মের মাধ্যমে স্থাপিত হয়েছিল তা ধ্বংস হবে।