Daniel 11:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সাথে মিত্রতার চুক্তি স্থির করার দিন থেকে সে ছলনা করবে, কারণ সে এসে অল্প লোক দ্বারা পরাক্রমী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সাথে নিয়ম স্থাপন করে সে ছলনা করবে ও অল্প কয়েকজনকে নিয়ে সে ক্ষমতায় আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সহিত মিত্রতার কথা স্থির করণাবধি সে ছলনা করিবে, কারণ সে আসিয়া অল্প লোক দ্বারা পরাক্রমী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সহিত মিত্রতার কথা স্থির করণাবধি সে ছলনা করিবে, কারণ সে আসিয়া অল্প লোক দ্বারা পরাক্রমী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্ধি করবার পরে সেই রাজা ছলনা করবে আর অল্প কয়েকজন লোকের সাহায্যে ক্ষমতা লাভ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্ধি করবার পরে সেই বাদশাহ্ ছলনা করবে আর অল্প কয়েকজন লোকের সাহায্যে ক্ষমতা লাভ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার নিজের রাজ্য ছোট হলেও সে অন্যান্য রাজ্যের সঙ্গে সন্ধি স্থাপন করবে এবং তাদের প্রতারণা করে নিজের ক্ষমতা ও প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক দেশ সেই নিষ্ঠুর এবং ঘৃণ্য ব্যক্তির সঙ্গে চুক্তি সম্পাদিত করবে| কিন্তু তাদের সাথেও সে চাতুরী করবে| মিথ্যে বলে তাদের প্রতারিত করবে| সে শক্তি সঞ্চয় করবে কিন্তু সামান্য কিছু মানুষ তাকে সমর্থন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তার সঙ্গে এক সন্ধি স্থাপন করা হবে; সে ছলনার সঙ্গে কাজ করবে; আর অল্প কয়েকজন লোকের সাহায্যেই সে শক্তিশালী হয়ে উঠবে।