Daniel 11:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তার খাবারের ভাগী, তারাই তাকে বিনষ্ট করবে ও তাদের সৈন্য সমূলে ধ্বংস হবে; এবং অনেকে নিহত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার রাজকীয় আদালতের সদস্যরা তাকে ধ্বংস করার চেষ্টা করবে; তার সেনাবাহিনী পরাজিত হবে এবং অনেকে যুদ্ধে প্রাণ হারাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে, ও উহার সৈন্য আপ্লাবন করিবে; এবং অনেকে নিহত হইয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে, ও উহার সৈন্য আপ্লাবন করিবে; এবং অনেকে নিহত হইয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা রাজার খাবারের ভাগ পায় তারা তাকে ধ্বংস করবে। তার সৈন্যদল বিরাট হলেও অনেকে মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা বাদশাহ্র খাবারের ভাগ পায় তারা তাকে ধ্বংস করবে। তার সৈন্যদল বিরাট হলেও অনেকে মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার বিশ্বস্ত পারিষদবর্গই তার সর্বনাশ করবে। সৈন্যদের মধ্যে হতাহতের সংখ্যা হবে অগণিত। সমগ্র সৈন্যবাহিনী হবে বিধ্বস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দক্ষিণের রাজার বন্ধুবেশী শত্রুরাই ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে পরাজিত করবে| দক্ষিণের রাজার অধিকাংশ সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যারা রাজার টেবিল থেকে খাবারের ভাগ পায় তারাও তাকে ধ্বংস করার চেষ্টা করবে। তার সৈন্যদল বন্যার মত বয়ে যাবে এবং তাদের মধ্যে অনেকে মারা যাবে।