Daniel 11:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই দুই বাদশাহ্র অন্তর হিংসাপূর্ণ হবে এবং তারা একই টেবিলে বসে মিথ্যা কথা বলবে, কিন্তু তা সফল হবে না, কেননা তখনও শেষ নির্ধারিত কালের অপেক্ষা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুই রাজা, হিংসায় পূর্ণ হয়ে, এক টেবিলে বসে আহার করবে অথচ পরস্পরকে মিথ্যা কথা বলবে, কিন্তু তাদের অভিসন্ধি সফল হবে না, কারণ নির্ধারিত সময়েই বিনাশ ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই দুই রাজার চিত্ত হিংসাপূর্ণ হইবে, এবং তাহারা এক মেজে বসিয়া মিথ্যাকথা কহিবে, কিন্তু তাহা সফল হইবে না, কেননা তখনও শেষ নিরূপিত কালের অপেক্ষা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই দুই রাজার চিত্ত হিংসাপূর্ণ হইবে, এবং তাহারা এক মেজে বসিয়া মিথ্যা কথা কহিবে, কিন্তু তাহা সফল হইবে না, কেননা তখনও শেষ নিরূপিত কালের অপেক্ষা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দুই রাজার অন্তর মন্দের দিকে ঝুঁকে থাকাতে তারা একই টেবিলে বসে একে অন্যের কাছে মিথ্যা কথা বলবে, কিন্তু তাতে কোন ফল হবে না, কারণ তাদের সব কিছুর শেষ নির্দিষ্ট সময়েই আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দুই বাদশাহ্র দিল খারাপীর দিকে ঝুঁকে থাকাতে তারা একই টেবিলে বসে একে অন্যের কাছে মিথ্যা কথা বলবে, কিন্তু তাতে কোন ফল হবে না, কারণ তাদের সব কিছুর শেষ নির্দিষ্ট সময়েই আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনার পরে এই দুই রাজাই আবার একসঙ্গে আহারে বসবে কিন্তু কুমতলববশতঃ একে অপরের কাছে সত্য গাপন করবে। কিন্তু তাদের অভিসন্ধি সফল হবে না কারণ তার উপযুক্ত সময় তখনও আসেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উভয় রাজাই পরস্পরের ক্ষতি করতে চেষ্টা করবে| এক টেবিলে বসেও দুজন দুজনকে মিথ্যে কথা বলবে| কিন্তু তাদের মিথ্যাগুলি তাদের কোন কাজেই আসবে না| কিন্তু ঈশ্বর ইতিমধ্যে তাদের অপসারণের সময় ঠিক করে রেখেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দুই রাজা, যাদের অন্তর মন্দতায় একে অন্যের বিরুদ্ধে থাকবে, তারা একই টেবিলে বসে একে অন্যের কাছে মিথ্যা কথা বলবে, কিন্তু তা সফল হবে না। কারণ যে দিন নির্দিষ্ট করা হয়েছে সেই দিনের সব কিছুর শেষ উপস্থিত হবে।