Daniel 11:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নির্ধারিত কালে সে ফিরে আসবে, দক্ষিণ দেশে প্রবেশ করবে, কিন্তু পূর্বকালে, যেমন ছিল উত্তরকালে তেমন হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নির্ধারিত সময়ে আবার সে দক্ষিণ দেশ আক্রমণ করবে কিন্তু আগের তুলনায় ফলাফল এবার ভিন্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিরূপিত কালে সে ফিরিয়া আসিবে, দক্ষিণ দেশে প্রবেশ করিবে, কিন্তু পূর্ব্বকালে যেমন ছিল, উত্তরকালে তেমন হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিরূপিত কালে সে ফিরিয়া আসিবে, দক্ষিণ দেশে প্রবেশ করিবে, কিন্তু পূর্বকালে, যেমন ছিল, উত্তরকালে তেমন হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“নির্দিষ্ট সময়ে সে আবার দক্ষিণ দেশ আক্রমণ করবে, কিন্তু এইবার আগের মত না হয়ে অন্য রকম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“নির্দিষ্ট সময়ে সে আবার দক্ষিণ দেশ আক্রমণ করবে, কিন্তু এইবার আগের মত না হয়ে অন্য রকম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে সে আবার মিশর আক্রমণ করবে কিন্তু তার ফলাফল হবে অন্যরকম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সঠিক সময় উত্তরের রাজা পুনরায় দক্ষিণের রাজাকে আক্রমণ করবে| কিন্তু এইবার সে আগের বারের মতো সাফল্য পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্দিষ্ট দিনের সে আবার ফিরে যাবে এবং দক্ষিণ দেশ আক্রমণ করবে, কিন্তু যেমন আগে ছিল এই দিন এটা আর আগের মত হবে না।