Daniel 11:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার কাছ থেকে সৈন্যরা উঠে, বায়তুল-মোকাদ্দস অর্থাৎ দুর্গ নাপাক করবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করবে এবং সর্বনাশা ঘৃণার বস্তু স্থাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার সশস্ত্র সেনাবাহিনী অগ্রসর হয়ে সুরক্ষিত পবিত্রস্থান অশুচি করবে এবং নিত্য-নৈবেদ্য উৎসর্গ বন্ধ করে দেবে। তারপর তারা ধ্বংস-আনয়নকারী সেই ঘৃণ্য বস্তুকে স্থাপন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার নিকট হইতে সৈন্যগণ উঠিবে, ধর্ম্মধাম অর্থাৎ দুর্গ অশুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে, এবং ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার নিকট হইতে সৈন্যগণ উঠিবে, ধর্মধাম অর্থাৎ দুর্গ অশুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে, এবং ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সৈন্যেরা উপাসনা-ঘর, অর্থাৎ দুর্গ অশুচি করবে এবং প্রতিদিনের উৎসর্গের অনুষ্ঠান বন্ধ করে দেবে। তারপর তারা সর্বনাশা ঘৃণার জিনিস স্থাপন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সৈন্যেরা বায়তুল-মোকাদ্দস, অর্থাৎ কেল্লা নাপাক করবে এবং প্রতিদিনের কোরবানী বন্ধ করে দেবে। তারপর তারা সর্বনাশা ঘৃণার জিনিস স্থাপন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সৈন্যরা মন্দির অশুচি করবে। নিত্য-নৈবেদ্য বন্ধ করে দেবে ও সেই স্থানে ঘৃণ্য এক অশুচি প্রতীক স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরের রাজা জেরুশালেমের মন্দির নষ্ট করতে তার সৈন্যবাহিনীকে পাঠাবে| মন্দিরে নিত্য নৈবেদ্য দিতে আসা লোকেদের সেনারা থামিয়ে দেবে| তারা মন্দিরের ভেতরে সেই ভয়ঙ্কর জিনিষটি রাখবে, যেটি ধ্বংসের কারণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সেনাবাহিনীরা উঠবে এবং পবিত্রস্থানকে ও দুর্গগুলোকে অশুচি করবে; তারা প্রতিদিনের র নৈবেদ্য বন্ধ করে দেবে এবং তারা ধ্বংসকারী ঘৃণার বস্তু স্থাপন করবে।