Daniel 11:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কর্ম করে, সে তাদের চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করবে, কিন্তু যে লোকেরা তোমার আল্লাহ্‌কে জানে, তারা বলবান হয়ে কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সেই পবিত্র নিয়ম লঙ্ঘন করেছে তাদের সে তোষামোদ করবে ও নিজের দলে করবে কিন্তু যেসব মানুষ তাদের ঈশ্বরকে জানে তারা দৃঢ়ভাবে তার প্রতিরোধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য্য করে, সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, তাহারা বলবান হইয়া কার্য্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য করে, সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, তাহারা বলবান হইয়া কার্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা পবিত্র ব্যবস্থা অমান্য করবে খোশামুদে কথা বলে সে তাদের কুপথে নিয়ে যাবে, কিন্তু যে লোকেরা তাদের ঈশ্বরকে জানে তারা খুব শক্তভাবে তাকে বাধা দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা পবিত্র ব্যবস্থা অমান্য করবে খোশামুদে কথা বলে সে তাদের কুপথে নিয়ে যাবে, কিন্তু যে লোকেরা তাদের আল্লাহ্‌কে জানে তারা খুব শক্তভাবে তাকে বাধা দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায়ধর্মের বিধান ভঙ্গ করে যারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে, ছলনার আশ্রয় নিয়ে রাজা তাদের বশীভূত করবে। কিন্তু ঈশ্বরের প্রকৃত ভক্তেরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“উত্তরের রাজা ইহুদীদের দেখতে পাবেন যারা পবিত্র চুক্তির বিরোধী| তিনি তাঁর ভান, ছল-চাতুরী এবং অবিরাম মিথ্যা দ্বারা তাদের সমর্থন পাবেন| কিন্তু যে সকল ইহুদীরা তাদের ঈশ্বরকেই শক্তিমান বলে বিশ্বাস করবেন তারাই শক্তিশালী হয়ে উঠে পুনরায় যুদ্ধ করতে সক্ষম হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাদের তোষামোদ করবে যারা সেই নিয়ম অমান্য করেছে এবং তাদের বিপথে নিয়ে যাবে, কিন্তু যে লোকেরা তাদের ঈশ্বরকে জানে তারা শক্তিশালী হবে ও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।