Daniel 11:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকদের মধ্যে যারা বুদ্ধিমান, তারা অনেককে উপদেশ দেবে; তবুও কিছু দিন পর্যন্ত তারা তলোয়ারের আঘাতে ও আগুনের শিখায় মারা পড়বে এবং বন্দী করা ও লুট করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসময় যারা জ্ঞানী তারা অনেককে সুপরামর্শ দেবে, কিন্তু পরিণামে তাদের তরোয়াল দিয়ে বধ করা হবে, অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, অথবা বন্দি করা হবে, অথবা তাদের সর্বস্ব লুট করে নেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহারা অনেককে উপদেশ দিবে; তথাপি কিছু দিন পর্য্যন্ত তাহারা খড়্গে ও অগ্নিশিখায়, বন্দিদশায় ও লুটে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহারা অনেককে উপদেশ দিবে; তথাপি কিছু দিন পর্যন্ত তাহারা খড়্গে ও অগ্নিশিখায়, বন্দিদশায় ও লুটে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই লোকদের মধ্যে যাদের বুঝবার ক্ষমতা আছে তারা অনেককে শিক্ষা দেবে, তবুও কিছুকাল ধরে তাদের মধ্যে অনেকে যুদ্ধে মারা পড়বে, কিম্বা তাদের পুড়িয়ে মারা হবে, কিম্বা তাদের বন্দী করা বা লুট করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই লোকদের মধ্যে যাদের বুঝবার ক্ষমতা আছে তারা অনেককে শিক্ষা দেবে, তবুও কিছুকাল ধরে তাদের মধ্যে অনেকে যুদ্ধে মারা পড়বে, কিংবা তাদের পুড়িয়ে মারা হবে, কিংবা তাদের বন্দী করা বা লুট করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিজ্ঞ নেতারা অনেককে সুপরামর্শ দেবে। কিন্তু এমন এক সময় হবে যখন এদের মধ্যে কয়েকজনকে খড়্গাঘাতে বধ করা হবে, কয়েকজনকে আগুনে পুড়িয়ে মারা হবে। আর অনেকের বিষয়সম্পত্তি কেড়ে নিয়ে তাদের কারাগারে নিক্ষেপ করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ সকল জ্ঞানী শিক্ষক অন্যদের কি ঘটছে তা বোঝাতে সাহায্য করবে| কিন্তু এই ধর্মবিশ্বাসের জন্য তাদের নির্যাতন সহ্য করতে হবে| তাদের মধ্যে বেশ কয়েক জনকে তরবারির আঘাতে হত্যা করা হবে| কয়েক জনকে পুড়িয়ে মেরে ফেলা হবে এবং আরো কয়েক জনকে কারাগারে বন্দী করা হবে| তাদের মধ্যে কয়েক জনের ঘরবাড়ি লুঠ করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকদের মধ্যে যারা জ্ঞানী তারা অনেককে শিক্ষা দেবে। কিন্তু কিছু দিন ধরে তারা তরোয়াল ও আগুনের শিখায় মারা যাবে, তাদের বন্দীদের মত নিয়ে যাওয়া হবে এবং তাদের সম্পত্তি লুট হবে।