Daniel 11:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে উৎপন্ন হলে তার রাজ্য ভেঙ্গে যাবে, আসমানের চার বায়ুর দিকে বিভক্ত হবে, কিন্তু তার বংশের জন্য নয়, আর সে যে কর্তৃত্ব করতো, সেই অনুসারে নয়; বস্তুত তার রাজ্য উৎপাটিত হয়ে তাদের নয়, কিন্তু অন্যদের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু উত্থানের পরে তার সাম্রাজ্য ভেঙে দেওয়া হবে ও আকাশের চারদিকে ছড়িয়ে দেওয়া হবে। সেই ভাগ তার বংশধরদের দেওয়া হবে না; এমনকি তার মতো প্রচণ্ড প্রতাপ তাদের থাকবে না কারণ তার সাম্রাজ্য উপড়ে ফেলা হবে ও অন্যদের দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে উৎপন্ন হইলে তাহার রাজ্য ভগ্ন হইবে, আকাশের চারি বায়ুর দিকে বিভক্ত হইবে, কিন্তু তাহার বংশের নিমিত্ত নয়, আর সে যে কর্ত্তৃত্ব করিত, তদনুসারে নয়; বস্তুতঃ তাহার রাজ্য উৎপাটিত হইয়া উহাদের নয়, কিন্তু অন্যদের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে উৎপন্ন হইলে তাহার রাজ্য ভগ্ন হইবে, আকাশের চারি বায়ুর দিকে বিভক্ত হইবে, কিন্তু তাহার বংশের নিমিত্ত নয়, আর সে যে কর্তৃত্ব করিত, তদনুসারে নয়; বস্তুতঃ তাহার রাজ্য উৎপাটিত হইয়া উহাদের নয়, কিন্তু অন্যদের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে উঠবার পরে তার রাজ্য ভেংগে চার দিকে চার ভাগে ভাগ হয়ে যাবে। তার রাজ্য তার বংশধরদের হাতে যাবে না; সেই রাজ্যটা যাদের হাতে যাবে আগের রাজার মত তাদের শক্তি থাকবে না, কারণ তাদের রাজ্য ধ্বংস হয়ে অন্যদের হাতে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে উঠবার পরে তার রাজ্য ভেংগে চার দিকে চার ভাগে ভাগ হয়ে যাবে। তার রাজ্য তার বংশধরদের হাতে যাবে না; সেই রাজ্যটা যাদের হাতে যাবে আগের বাদশাহ্‌র মত তাদের শক্তি থাকবে না, কারণ তাদের রাজ্য ধ্বংস হয়ে অন্যদের হাতে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সে যখন ক্ষমতার চরমে উঠবে, ঠিক তখনই তার সাম্রাজ্য ভেঙ্গে চার টুকরো হয়ে যাবে। যারা এই চারটি রাজ্যের রাজা হবে, তারা কেউ সম্রাটের বংশধর হবে না আর তার মত দোর্দণ্ড প্রতাপও কারও থাকবে না। এদের কর্তৃত্বও আবার অন্যের হাতে চলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাজার আবির্ভাবের পর তার রাজ্য চার ভাগে বিভক্ত হবে| তার ছেলেমেয়েরা ও নাতিনাতনিরা তার রাজত্বের ভাগ পাবে না এবং তার রাজ্যগুলি তাদের পুরোনো শক্তি ফিরে পাবে না| কারণ তার রাজ্যের অংশীদার হয়ে উঠবে অন্য মানুষেরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে উঠবে, তার রাজ্য ভেঙে যাবে ও আকাশের চার বায়ুর দিকে (চার ভাগে) বিভক্ত হবে, কিন্তু তা তার বংশধরদের দেওয়া হবে না এবং সে যখন রাজত্ব করত তার আর সেই আগের মত শক্তি থাকবে না কারণ তার রাজ্যকে উপড়িয়ে ফেলা হবে এবং যারা তার বংশধর নয় সেই অন্যান্য লোকদের দেওয়া হবে।