Daniel 11:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সুন্দর দেশেও প্রবেশ করবে, তাতে অনেক দেশ পরাভূত হবে, কিন্তু ইদোম ও মোয়াব এবং অম্মোনীয়দের শ্রেষ্ঠাংশ তার হাত থেকে রক্ষা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে মনোরম দেশও আক্রমণ করবে। অনেক দেশ তার হাতে পরাস্ত হবে কিন্তু ইদোম, মোয়াব এবং অম্মোনের রাজারা তার হাত থেকে রক্ষা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদোম ও মোয়াব এবং অম্মোন-সন্তানদের শ্রেষ্ঠাংশ তাহার হস্ত হইতে রক্ষা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদোম ও মোয়াব এবং অম্মোন-সন্তানদের শ্রেষ্ঠাংশ তাহার হস্ত হইতে রক্ষা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে সুন্দর দেশটাও আক্রমণ করবে। অনেক দেশেরই পতন হবে, কিন্তু গোটা ইদোম ও মোয়াব এবং অম্মোনের সবচেয়ে ভাল লোকেরা তার হাত থেকে উদ্ধার পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে সুন্দর দেশটাও আক্রমণ করবে। অনেক দেশেরই পতন হবে, কিন্তু গোটা ইদোম ও মোয়াব এবং অম্মোনের সবচেয়ে ভাল লোকেরা তার হাত থেকে উদ্ধার পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনকি প্রতিশ্রুত দেশকেও আক্রমণ করে হাজার হাজার মানুষের প্রাণনাশ করবে। অবশ্য ইদোম, মোয়াব এবং আম্মোনের যে অংশ এখনও বাকী আছে সেই সব দেশ তার হাত থেকে রক্ষা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরের রাজা সুন্দর দেশকে আক্রমণ করবে| উত্তরের রাজার কাছে অনেক দেশ পরাজিত হবে| কিন্তু ইদোম ও মোয়াব এবং অম্মোন দেশের নেতৃবৃন্দ উত্তরের রাজার হাত থেকে রক্ষা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সেই সুন্দর দেশে উপস্থিত হবে এবং অনেকে বাধা পাবে, কিন্তু তাদের মধ্য ইদোম ও মোয়াব এবং অম্মোনের সবচেয়ে ভাল লোকেরা তার হাত থেকে রক্ষা পাবে।