Daniel 11:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরীয়দের সোনা ও রূপার ভাণ্ডারগুলো ও সমস্ত রত্ন তার হস্তগত হবে এবং লিবীয় ও ইথিওপীয়রা তার অনুচর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরে সুরক্ষিত সোনা, রুপো ও বিভিন্ন মূল্যবান সামগ্রী তার হস্তগত হবে; এমনকি লিবিয়া ও কূশকেও সে পদানত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিস্রীয়দের স্বর্ণ ও রৌপ্যের ভাণ্ডার সকল ও সমস্ত রত্ন তাহার হস্তগত হইবে, এবং লুবীয়েরা ও কূশীয়েরা তাহার অনুচর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরীয়দের স্বর্ণ ও রৌপ্যের ভাণ্ডার সকল ও সমস্ত রত্ন তাহার হস্তগত হইবে, এবং লূবীয়েরা ও কূশীয়েরা তাহার অনুচর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত সোনা-রূপা ও মিসরের সমস্ত ধন তার অধিকারে আসবে এবং লিবীয়েরা ও কূশীয়েরা তার অধীনে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত সোনা-রূপা ও মিসরের সমস্ত ধন তার অধিকারে আসবে এবং লিবীয়রা ও ইথিওপীয়রা তার অধীনে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে সযত্নে রক্ষিত সোনা, রূপো ও নানা মূল্যবান সামগ্রী তার হস্তগত হবে। লিবিয়া ও সুদানকেও সে পদানত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের সমস্ত সোনা, রূপো ও ধনসম্পদ তার হস্তগত হবে| লুবীয়রা এবং কূশীয়রা তার অনুচর হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত সোনা ও রূপা ও মিশরের সমস্ত সম্পত্তির উপরে তার অধিকার থাকবে এবং লুবীয়েরা ও কূশীয়েরা তার সেবা করবে।