Daniel 11:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পূর্ব ও উত্তর দেশ থেকে আগত সংবাদ তাকে ভীষণ ভয় দেখাবে এবং সে অনেককে উচ্ছিন্ন ও নিঃশেষে বিনষ্ট করার জন্য মহাক্রোধে যাত্রা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পূর্ব ও উত্তর থেকে আগত সংবাদ তাকে আতঙ্কিত করে তুলবে এবং মহাক্রোধে সে অনেককে ধ্বংস ও বিনাশ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পূর্ব্ব ও উত্তর দেশ হইতে আগত সংবাদ তাহাকে বিহ্বল করিবে, এবং সে অনেককে উচ্ছিন্ন ও নিঃশেষে বিনষ্ট করণার্থে মহাক্রোধে যাত্রা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পূর্ব ও উত্তর দেশ হইতে আগত সংবাদ তাহাকে বিহ্বল করিবে, এবং সে অনেককে উচ্ছিন্ন ও নিঃশেষে বিনষ্ট করণার্থে মহাক্রোধে যাত্রা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পূর্ব ও উত্তরের খবর পেয়ে সে ভয় পাবে এবং ভীষণ রাগে ধ্বংস করবার ও অনেককে মেরে ফেলবার জন্য সে বের হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পূর্ব ও উত্তরের খবর পেয়ে সে ভয় পাবে এবং ভীষণ রাগে ধ্বংস করবার ও অনেককে হত্যা করবার জন্য সে বের হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর উত্তর ও পূর্বদেশ থেকে তার কাছে এক সংবাদ আসবে। সেই সংবাদে সে বিচলিত হয়ে উঠবে। ফলে সে ধ্বংসলীলায় মত্ত হয়ে চারিদিকে রক্তের স্রোত বইয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পূর্ব ও উত্তর দেশ থেকে আসা খবর শুনতে পেয়ে উত্তরের রাজা ভীত হয়ে পড়বে এবং সে রাগ করবে| সে অনেকগুলি দেশকে পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যে ক্রুদ্ধ হয়ে যাত্রা শুরু করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পূর্ব ও উত্তর দিক থেকে যে সংবাদ আসবে তাতে সে ভয় পাবে এবং সে ভীষণ রাগে ধ্বংস করার ও অনেককে মেরে ফেলার জন্য সে যাবে।