Daniel 11:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দক্ষিণ দেশের বাদশাহ্‌ বলবান হবে, কিন্তু তার শাসনকর্তাদের মধ্যে এক জন তার চেয়েও বলবান হয়ে প্রভুত্ব পাবে, তার প্রভুত্ব মহাপ্রভুত্ব হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এরপর দক্ষিণের রাজার শক্তিবৃদ্ধি পাবে কিন্তু তার একজন সেনাপতি তার তুলনায় বেশি শক্তিশালী হবে এবং সে মহাশক্তিতে নিজের রাজ্য শাসন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দক্ষিণ দেশের রাজা বলবান হইবে, কিন্তু তাহার অধ্যক্ষদের মধ্যে এক জন তাহা হইতেও বলবান হইয়া প্রভুত্ব পাইবে, তাহার প্রভুত্ব মহাপ্রভুত্ব হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দক্ষিণ দেশের রাজা বলবান হইবে, কিন্তু তাহার অধ্যক্ষদের মধ্যে একজন তাহা হইতেও বলবান হইয়া প্রভুত্ব পাইবে, তাহার প্রভুত্ব মহাপ্রভুত্ব হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দক্ষিণ দিকের রাজা শক্তিশালী হবে, কিন্তু তার একজন সেনাপতি তার চেয়ে আরও শক্তিশালী হয়ে আরও বড় রাজ্য শাসন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দক্ষিণ দিকের বাদশাহ্‌ শক্তিশালী হবে, কিন্তু তার একজন সেনাপতি তার চেয়ে আরও শক্তিশালী হয়ে আরও বড় রাজ্য শাসন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের রাজার শক্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু তার একজন সৈন্যাধ্যক্ষ হয়ে উঠবে তার চেয়েও মহাপরাক্রমশালী। সে হবে তার চেয়েও বড় এক রাজ্যের অধিপতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দক্ষিণ দেশের রাজা বলবান হয়ে উঠবে| কিন্তু তারই একজন অধ্যক্ষের হাতে তার পরাজয় ঘটবে| তখন সেই অধ্যক্ষই শাসন করতে শুরু করবে| তার রাজ্য হবে একটি খুব শক্তিশালী রাজ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দক্ষিণের রাজা শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তার একজন সেনাপতি তার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং আরও বড় একটা রাজ্য শাসন করবে।