Daniel 11:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তার মূলের একটি তরুশাখা থেকে এক জন তার পদে সৃষ্টি হবে, আর সৈন্যদের বিরুদ্ধে এসে উত্তর দেশের বাদশাহ্র দুর্গে প্রবেশ করবে এবং সেই সবের বিপক্ষে দাঁড়িয়ে পরাক্রম দেখাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু যখন সেই কন্যার এক আত্মীয় দক্ষিণের রাজা হবে তখন সে উত্তরের রাজার সেনাবাহিনীকে আক্রমণ করবে ও তার দুর্গে প্রবেশ করবে; তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করবে ও বিজয়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহার মূলের এক পল্লব হইতে এক জন তাহার পদে উৎপন্ন হইবে, আর সৈন্যের বিরুদ্ধে আসিয়া উত্তর দেশের রাজার দুর্গে প্রবেশ করিবে, এবং সেই সকলের বিপক্ষে ব্যাপৃত হইয়া পরাক্রম দেখাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহার মূলের এক পল্লব হইতে একজন তাহার পদে উৎপন্ন হইবে, আর সৈন্যের বিরুদ্ধে আসিয়া উত্তর দেশের রাজার দুর্গে প্রবেশ করিবে, এবং সেই সকলের বিপক্ষে ব্যাপৃত হইয়া পরাক্রম দেখাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই মেয়ের পরিবারের মধ্য থেকে একজন তার বাবার রাজপদ নেবার জন্য উঠবে। সে উত্তরের রাজার সৈন্যদলকে আক্রমণ করে তার দুর্গে ঢুকবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই মেয়ের পরিবারের মধ্য থেকে একজন তার বাবার রাজপদ নেবার জন্য উঠবে। সে উত্তরের বাদশাহ্র সৈন্যদলকে আক্রমণ করে তার কেল্লায় ঢুকবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অল্পদিনের মধ্যেই কন্যার এক আত্মীয় সেই রাজ্যের রাজা হবে। সে সিরিয়ার সৈন্যবাহিনীকে আক্রমণ করে তাদের দুর্গে প্রবেশ করবে এবং তাদের পরাজিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু ঐ যুবরাণীর পরিবারের এক ব্যক্তি এসে দক্ষিণের রাজার স্থান গ্রহণ করবে| ঐ ব্যক্তি উত্তরের রাজার সৈন্যবাহিনীকে আক্রমণ করবে| সে উত্তরের রাজার দুর্গে প্রবেশ করে যুদ্ধে জয়লাভ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই মেয়ের মূল থেকে একটা শাখা তার পরিবর্তে উঠবে। সে উত্তরের রাজার সৈন্যদলকে আক্রমণ করবে এবং তার দুর্গে ঢুকবে। সে তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং সে তাদের জয় করবে।