Daniel 12:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেকে নিজেদের খাঁটি ও নিখুঁত করবে এবং পরীক্ষাসিদ্ধ হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করবে, আর দুষ্টদের মধ্যে কেউ বুঝবে না; কেবল বুদ্ধিমানেরাই বুঝবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেকে পরিষ্কৃত, শুচিশুদ্ধ ও পরীক্ষাসিদ্ধ হবে কিন্তু দুষ্টরা দুষ্টই থাকবে। আর দুষ্টদের মধ্যে কেউ বুঝবে না কেবল যারা জ্ঞানী তারাই এসব বুঝতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেকে আপনাদিগকে পরিষ্কৃত ও শুক্ল করিবে এবং পরীক্ষাসিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না; কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেকে আপনাদের পরিষ্কৃত ও শুক্ল করিবে, এবং পরীক্ষাসিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না; কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেককে শুদ্ধ, নিখুঁত ও খাঁটি করা হবে, কিন্তু দুষ্টেরা অন্যায় করতেই থাকবে। দুষ্টদের কেউই বুঝতে পারবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেককে শুদ্ধ, নিখুঁত ও খাঁটি করা হবে, কিন্তু দুষ্টেরা অন্যায় করতেই থাকবে। দুষ্টদের কেউই বুঝতে পারবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেকে পরিশুদ্ধ হয়ে উঠবে। দুষ্টেরা কিছুই বুঝবে না আর নিজেদের কুপথও পরিত্যাগ করবে না। একমাত্র বিচক্ষণ ও সুবিবেচক ব্যক্তিরাই বুঝবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক লোক শুচি এবং পরিষ্কার হয়ে যাবে| কিন্তু দুষ্ট ও শয়তানরা নিজেদের একই রকম রাখবে| এবং ঐ দুষ্ট লোকরা এই কথা বুঝতে পারবে না| কিন্তু জ্ঞানী লোকরা বুঝতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেকে পবিত্র, পরিষ্কার ও বিশুদ্ধ হবে, কিন্তু অধার্মিকেরা তাদের অধার্মিকতা অনুযায়ী কাজ করবে। অধার্মিকদের কেউই বুঝবে না, কিন্তু যারা জ্ঞানী তাঁরা বুঝবে।