Daniel 12:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি শেষ সময়ের অপেক্ষাতে গমন কর, তাতে বিশ্রাম পাবে এবং দিনগুলোর শেষে তুমি তোমার পুরস্কার পাবার জন্য বেঁচে উঠবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু, তুমি শেষদিন পর্যন্ত বিশ্বস্ত থেকো। এরপর তুমি বিশ্রাম নেবে এবং কালের শেষ সময়ে তোমার নির্ধারিত অধিকার গ্রহণ করতে বেঁচে উঠবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি শেষের অপেক্ষাতে গমন কর, তাহাতে বিশ্রাম পাইবে, এবং দিন-সমূহের শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি শেষের অপেক্ষাতে গমন কর, তাহাতে বিশ্রাম পাইবে, এবং দিন-সমূহের শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু তুমি এখন যেমন আছ মৃত্যু পর্যন্ত তেমনই থাক। তারপর তুমি বিশ্রাম পাবে এবং শেষকালে তুমি তোমার পুরস্কার পাবার জন্য বেঁচে উঠবে।” ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু তুমি এখন যেমন আছ মৃত্যু পর্যন্ত তেমনই থাক। তারপর তুমি বিশ্রাম পাবে এবং কেয়ামতের সময়ে তুমি তোমার পুরস্কার পাবার জন্য বেঁচে উঠবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েল, তুমি শেষ পর্যন্ত বিশ্বস্ত থেক। এরপর তুমি দেহরক্ষা করবে। কিন্তু কালের অন্তে তুমি জেগে উঠবে ও যোগ্য পুরস্কার লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দানিয়েল, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকো| তুমি তোমার বিশ্রাম পাবে| সময়ের শেষে তুমি মৃত্যু থেকে জেগে উঠবে এবং তোমার প্রাপ্য আশীর্বাদসমূহ পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি শেষের অপেক্ষাতে এখন চলে যাও, তুমি বিশ্রাম পাবে। যুগের শেষে, যে জায়গা তোমার জন্য মনোনীত করা হয়েছে সেখানে তুমি আবার মৃত্যু থেকে জীবিত হবে।”