Daniel 12:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাটির ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হবে— কেউ কেউ অনন্ত জীবনের উদ্দেশে এবং কেউ কেউ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর ধুলোর মধ্যে যারা ঘুমিয়ে আছে, তাদের অনেকে বেঁচে উঠবে, কেউ চিরস্থায়ী জীবন লাভ করার উদ্দেশে আবার কেউ লজ্জা ও চিরস্থায়ী ঘৃণার উদ্দেশে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে—কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশে, এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে- কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশে, এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর মাটিতে ঘুমিয়ে থাকা অসংখ্য লোক তখন জেগে উঠবে; কেউ কেউ উঠবে অনন্তকাল বেঁচে থাকবার জন্য, আবার অন্যেরা উঠবে লজ্জার ও চিরস্থায়ী ঘৃণার পাত্র হবার জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার মাটিতে ঘুমিয়ে থাকা অসংখ্য লোক তখন জেগে উঠবে; কেউ কেউ উঠবে অনন্তকাল বেঁচে থাকবার জন্য, আবার অন্যেরা উঠবে লজ্জার ও চিরস্থায়ী ঘৃণার পাত্র হবার জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা মারা গেছে তাদের অনেকে বেঁচে উঠবে। কেউ অনন্তজীবন লাভ করবে আবার কেউ চির অধঃপতনে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাধিস্থ মৃতদের মধ্যে অনেকে পুনরায় জেগে উঠবে, তারা আবার জীবন ফিরে পাবে| তারা অমরত্ব পাবে| কেউ কেউ আবার জেগে উঠবে লজ্জার ও অনন্ত ঘৃণার জীবনের উদ্দেশ্যে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাটিতে যারা ঘুমিয়ে আছে তাদের মধ্য অনেকে জেগে উঠবে, অনেকে উঠবে অনন্ত জীবনের জন্য এবং অনেকে উঠবে লজ্জার ও অনন্তকালীন দণ্ডের জন্য।