Daniel 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা বুদ্ধিমান, তারা আসমানের আলোর মত এবং যারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায়, তারা তারাগুলোর মত অনন্তকাল ধরে জ্বল্ জ্বল্ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা জ্ঞানী তারা স্বর্গের উজ্জ্বলতার মতো জ্বলবে, ও যারা বহুজনকে ধার্মিকতার পথ দেখিয়েছে, তারা চিরকাল তারার মতো জ্বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা বুদ্ধিমান্, তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্ম্মিকতার প্রতি ফিরায়, তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা বুদ্ধিমান, তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায়, তাহারা তারকাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের বুঝবার ক্ষমতা আছে, অর্থাৎ যারা অনেককে ন্যায়পথে এনেছে তারা আকাশের আলো ও উজ্জ্বল তারার মত চিরকাল জ্বল্ জ্বল্ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের বুঝবার ক্ষমতা আছে, অর্থাৎ যারা অনেককে ন্যায়পথে এনেছে তারা আসমানের আলো ও উজ্জ্বল তারার মত চিরকাল জ্বল্ জ্বল্ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিজ্ঞজনেরা যারা লোকদের বুদ্ধিচেতনা দিয়েছিল তারা আকাশে উজ্জ্বল জ্যোতিষ্কের মত চির ভাস্বর হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী ব্যক্তিরা আকাশের মতো উজ্জ্বল হয়ে উঠবে| যারা অন্য লোকদের শেখায় কি করে ভালো জীবনযাপন করতে হয়, তারা নক্ষত্রের মত চিরকাল উজ্জ্বলভাবে চক্চক্ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা জ্ঞানী তারা আকাশের আলোর মত এবং যারা অনেককে ধার্মিকতার দিকে নিয়ে যায় তারা উজ্জ্বল তারার মত অনন্তকাল জ্বল জ্বল করবে।