Daniel 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হে দানিয়াল, তুমি শেষকাল পর্যন্ত এই সব কালাম বন্ধ করে রাখ, এই কিতাব সীলমোহর করে রাখ; অনেকে ইতস্তত ধাবমান হবে এবং জ্ঞানের বৃদ্ধি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, দানিয়েল, শেষ সময় পর্যন্ত এসব কথা গোপন করে রাখো এবং পুঁথির কথা সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো। জ্ঞানের সন্ধানে অনেকে এখানে ওখানে ছুটবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্য্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখ, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখ; অনেকে ইতস্ততঃ ধাবমান হইবে, এবং জ্ঞানের বৃদ্ধি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখ, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখ; অনেকে ইতস্ততঃ ধাবমান হইবে, এবং জ্ঞানের বৃদ্ধি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি, দানিয়েল, শেষ সময় না আসা পর্যন্ত এই ভবিষ্যদ্বাণীর বইটা বন্ধ করে তার কথাগুলো সীলমোহর করে রাখ। সেই সময়ের মধ্যে অনেকে যেখানে-সেখানে যাবে এবং জ্ঞানের বৃদ্ধি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি, দানিয়াল, শেষ সময় না আসা পর্যন্ত এই ভবিষ্যদ্বাণীর কিতাবটা বন্ধ করে তার কথাগুলো সীলমোহর করে রাখ। সেই সময়ের মধ্যে অনেকে যেখান্তেসেখানে যাবে এবং জ্ঞানের বৃদ্ধি হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েল, এখন তুমি এইসব কথা গোপন রাখ। জগতের শেষদিন পর্যন্ত প্রকাশ করো না। পুঁথিটি শীলমোহর দিয়ে বন্ধ করে রাখ। ইতিমধ্যে অনেকে ঘটনাগুলির অর্থ বুঝবার চেষ্টা করে ব্যর্থ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু দানিয়েল, তুমি এই বাণী অবশ্যই অত্যন্ত গোপনে রাখবে| তুমি এই পুস্তক বন্ধ করে রাখবে| সমাপ্তি সময় না আসা পর্যন্ত তুমি তা গোপন রাখবে| জ্ঞানের জন্য অসংখ্য মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করবে| এবং এর ফলে সত্যিকারের জ্ঞানের বৃদ্ধি হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, দানিয়েল, শেষ দিন না আসা পর্যন্ত এই বাক্যগুলো গোপন করে রাখো এবং বইটা মুদ্রাঙ্কিত করে রাখো। সেই দিনের অনেকে এখানে ওখানে যাবে এবং জ্ঞানের বৃদ্ধি হবে।”