Daniel 12:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি দানিয়াল দেখলাম, আর দেখ, অন্য দু’জন দাঁড়িয়ে আছেন, এক ব্যক্তি নদীতীরে এপারে এবং অন্য ব্যক্তি নদীতীরে ওপারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি, দানিয়েল, তাকিয়ে দেখলাম এবং আমার সামনে অন্য দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, একজন নদীর এপারে, অন্যজন ওপারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি দানিয়েল দৃষ্টি করিলাম, আর দেখ, অন্য দুইজন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদীতীরে এপারে, এবং অন্য ব্যক্তি নদীতীরে ওপারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি দানিয়েল দৃষ্টিপাত করিলাম, আর দেখ, অন্য দুই জন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদীতীরে এপারে, এবং অন্য ব্যক্তি নদীতীরে ওপারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি দানিয়েল তাকিয়ে অন্য দু’জনকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁদের একজন নদীর এপারে এবং অন্যজন নদীর ওপারে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি দানিয়াল তাকিয়ে অন্য দু’জনকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁদের একজন নদীর এপারে এবং অন্যজন নদীর ওপারে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে আমি দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, একজন নদীর এপারে, অন্যজন ওপারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি, দানিয়েল, সামনে তাকালাম এবং অন্য দুজন ব্যক্তিকে দেখলাম| একজন নদীর এপারে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে এবং অন্যজন নদীর ওপারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি, দানিয়েল, তাকালাম এবং সেখানে অন্য দুই জন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তাঁদের একজন নদীর এপারে এবং অন্যজন নদীর ওপারে দাঁড়িয়ে ছিলেন।