Daniel 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক ব্যক্তি সেই মসীনা-কাপড় পরিহিত ব্যক্তি যিনি পানির উপরে ছিলেন তাঁকে বললেন, এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কত দিনে হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে একজন লিনেন কাপড় পরিহিত ব্যক্তিকে, যিনি নদীর জলের উপর দাঁড়িয়েছিলেন, জিজ্ঞাসা করলেন, “এইসব আশ্চর্য বিষয় কবে পূর্ণ হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক ব্যক্তি সেই মসীনা-বস্ত্র-পরিহিত ব্যক্তিকে—যিনি জলের ঊর্দ্ধে ছিলেন, তাঁহাকে—কহিলেন, এই আশ্চর্য্য আশ্চর্য্য বিষয়ের শেষ কত কালে হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক ব্যক্তি সেই মসীনা-বস্ত্রপরিহিত ব্যক্তিকে- যিনি জলের ঊর্ধ্বে ছিলেন, তাঁহাকে- কহিলেন, এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কত কালে হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মসীনার কাপড়-পরা যিনি নদীর জলের উপরে ছিলেন তাঁকে সেই দু’জনের মধ্যে একজন বললেন, “এই সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার শেষ হতে কত কাল লাগবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীনার কাপড়-পরা যিনি নদীর পানির উপরে ছিলেন তাঁকে সেই দু’জনের মধ্যে একজন বললেন, “এই সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার শেষ হতে কত কাল লাগবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে একজন নদীর উজানে যে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে প্রশ্ন করলেন, এই সব আশ্চর্য ঘটনার অবসান হতে আর কতদিন বাকী?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে একজন, ক্ষৌমবস্ত্র পরিহিত জলের ওপর দাঁড়িয়ে থাকা লোকটিকে বলল, “বিস্ময়কর ঘটনাগুলি ঘটতে আর কত সময় লাগবে? কখন তা সত্যে পরিণত হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের একজন মসীনার কাপড় পরা যে ব্যক্তি নদীর জলের উপরে ছিলেন তাঁকে বললেন, “এই সব আশ্চর্য্য বিষয় শেষ হতে আর কত দিন লাগবে?”