Daniel 12:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি শুনতে পেলাম, সেই মসীনা-কাপড় পরিহিত ও নদীর পানির উপরে অবস্থিত ব্যক্তি তাঁর ডান ও বাম হাত বেহেশতের দিকে তুলে নিত্যজীবী আল্লাহ্‌র নামে শপথ করে বললেন, এটা এক কাল, দুই কাল ও অর্ধেক কালে হবে এবং পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হলে এই সমস্ত সিদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লিনেন কাপড় পরিহিত ও নদীর জলের উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিজের ডান হাত ও বাঁ হাত স্বর্গের দিকে তুললেন এবং আমি শুনলাম যে তিনি নিত্যজীবির নামে শপথ করে বললেন, “এটি এক কাল, দুই কাল এবং অর্ধেক কাল পর্যন্ত হবে। যখন পবিত্রজনদের শক্তি সবশেষে চূর্ণ হবে, তখন এইসব বিষয় সম্পূর্ণ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি শুনিতে পাইলাম, সেই মসীনা-বস্ত্র-পরিহিত ও নদীর জলের ঊর্দ্ধে স্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বর্গের দিকে তুলিয়া নিত্যজীবী ঈশ্বরের নামে শপথ করিয়া কহিলেন, ইহা এক কাল, [দুই] কাল ও অর্দ্ধ কালে হইবে, এবং পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি শুনিতে পাইলাম, সেই মসীনা-বস্ত্র-পরিহিত ও নদীর জলের ঊর্ধ্বে স্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বর্গের দিকে তুলিয়া নিত্যজীবী ঈশ্বরের নামে শপথ করিয়া কহিলেন, ইহা এক কাল, [দুই] কাল ও অর্ধ কালে হইবে, এবং পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি শুনলাম, নদীর জলের উপরে থাকা মসীনার কাপড়-পরা সেই লোক তাঁর দু’হাত স্বর্গের দিকে তুলে যিনি চিরকাল জীবিত তাঁর নামে শপথ করে বললেন, “সাড়ে তিন বছর লাগবে। শেষে ঈশ্বরের লোকদের শক্তি যখন একেবারে ভেংগে পড়বে তখন এই সব কথা পূর্ণ হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি শুনলাম, নদীর পানির উপরে থাকা মসীনার কাপড়-পরা সেই লোক তাঁর দু’হাত বেহেশতের দিকে তুলে যিনি চিরকাল জীবিত তাঁর নামে কসম খেয়ে বললেন, “সাড়ে তিন বছর লাগবে। শেষে আল্লাহ্‌র বান্দাদের শক্তি যখন একেবারে ভেংগে পড়বে তখন এই সব কথা পূর্ণ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূত স্বর্গের দিকে দুহাত তুলে শাশ্বত ঈশ্বরের নাম উচ্চারণ করে বললেন, আরও সাড়ে তিন বছর লাগবে। যখন ঈশ্বরের প্রজাদের উপর অত্যাচার শেষ হবে তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্ষৌমবস্ত্র পরিহিত মানুষটি নদীর জলের ওপর দাঁড়িয়ে তার দুহাত স্বর্গের দিকে তুলে ধরল| এবং আমি শুনতে পেলাম সে ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছে, “সময়, সময় এবং অর্দ্ধ সময়| পবিত্র জাতির ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হবে এবং সমস্ত বিস্ময়কর ঘটনাগুলি অবশেষে সত্যে পরিণত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি শুনলাম, মসীনার কাপড় পরা সেই ব্যক্তি যে নদীর জলের উপরে দাঁড়িয়ে ছিল আমি তাঁকে তাঁর ডান হাত ও বাঁ হাত স্বর্গের দিকে তুলে যিনি অনন্তকাল স্থায়ী তাঁর নামে শপথ করে বলতে শুনলাম, “এক কাল, দুই কাল ও অর্ধেক কাল, অর্থাৎ সাড়ে তিন বছর দিন লাগবে। যখন পবিত্র লোকদের শক্তি একেবারে ধ্বংস হবে, তখন এই সমস্ত বিষয় পূর্ণ হবে।”