Daniel 12:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এই কথা শুনলাম বটে, কিন্তু বুঝতে পারলাম না; তখন আমি বললাম, হে আমার প্রভু, এই সবের শেষ ফল কি হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শুনলাম কিন্তু আমি বুঝতে পারলাম না। তাই আমি প্রশ্ন করলাম, “হে আমার প্রভু, এই সবকিছুর শেষে কী ফলাফল হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই কথা শুনিলাম বটে, কিন্তু বুঝিতে পারিলাম না; তখন আমি কহিলাম, হে আমার প্রভু, এই সকলের শেষফল কি হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই কথা শুনিলাম বটে, কিন্তু বুঝিতে পারিলাম না; তখন আমি কহিলাম, হে আমার প্রভু, এই সকলের শেষ ফল কি হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শুনলাম বটে কিন্তু কিছু বুঝলাম না। সেইজন্য আমি জিজ্ঞাসা করলাম, “হে আমার প্রভু, এই সবের শেষ ফল কি হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শুনলাম বটে কিন্তু কিছু বুঝলাম না। সেইজন্য আমি জিজ্ঞাসা করলাম, “হে হুজুর, এই সবের শেষ ফল কি হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শুনলাম তিনি কি বললেন কিন্তু কিছুই বোধগম্য হল না। তাই বললাম, মহাশয়, শেষ পর্যন্ত এসব কোথায় গিয়ে দাঁড়াবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি উত্তরটা শুনতে পেলেও তার অর্থ বুঝতে পারলাম না| তাই আমি জিজ্ঞাসা করলাম, “মহাশয়, সবকিছু সত্যে পরিণত হলে কি ঘটবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শুনলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না। তাই আমি জিজ্ঞাসা করলাম, “আমার প্রভু, এই সবের শেষ ফল কি হবে?”