Daniel 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বখতে-নাসারের রাজত্বের দ্বিতীয় বছরে বখতে-নাসার স্বপ্ন দেখলেন, আর তাঁর মন উদ্বিগ্ন হল ও তাঁর ঘুম ভেঙ্গে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেবুখাদনেজারের রাজত্বের দ্বিতীয় বছরে, তিনি স্বপ্ন দেখলেন; তার মন অস্থির হয়ে উঠল এবং তিনি ঘুমাতে পারলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নবূখদ্‌নিৎসরের রাজত্বের দ্বিতীয় বৎসরে নবূখদ্‌নিৎসর স্বপ্ন দেখিলেন, আর তাঁহার আত্মা উদ্বিগ্ন হইল, ও তাঁহার নিদ্রাভঙ্গ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নবূখদ্‌নিৎসরের রাজত্বের দ্বিতীয় বৎসরে নবূখদ্‌নিৎসর স্বপ্ন দেখিলেন, আর তাঁহার আত্মা উদ্বিগ্ন হইল, ও তাঁহার নিদ্রাভঙ্গ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবূখদ্‌নিৎসরের রাজত্বের দ্বিতীয় বছরে তিনি স্বপ্ন দেখলেন; তাতে তাঁর মন অস্থির হল, তিনি ঘুমাতে পারলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বখতে-নাসারের রাজত্বের দ্বিতীয় বছরে তিনি স্বপ্ন দেখলেন; তাতে তাঁর মন অস্থির হল, তিনি ঘুমাতে পারলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেবুকাডনেজারের রাজত্বের তখন দ্বিতীয় বৎসর চলছে। এই সময় তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি তাঁকে ভাবিয়ে তুলল, তাঁর চোখে ঘুম নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদনিৎ‌সরের রাজত্বের দ্বিতীয় বছরে তিনি এমন কিছু স্বপ্ন দেখে উদ্বিগ্ন হলেন যে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবূখদনিৎসরের রাজত্বের দ্বিতীয় বছরে, তিনি স্বপ্ন দেখলেন। তাঁর মন অস্থির হল এবং তিনি কিছুতেই ঘুমাতে পারলেন না।