Daniel 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কল্দীয়েরা বাদশাহ্র সম্মুখে জবাবে বললো, বাদশাহ্র স্বপ্নের কথা জানাতে পারে, দুনিয়াতে এমন কোন মানুষ নেই; বাস্তবিক মহান, বা পরাক্রান্ত কোন বাদশাহ্ কখন কোন মন্ত্রবেত্তাকে বা গণককে বা কল্দীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্যোতিষীরা রাজাকে উত্তর দিলেন, “মহারাজ, আপনি যা জানতে চাইছেন তা বলবার মতো লোক সারা পৃথিবীতে পাওয়া যাবে না! আজ পর্যন্ত কোনো রাজা, যত মহান ও ক্ষমতাশালী হোন না কেন, এরকম কথা মন্ত্রবেত্তা, মায়াবী বা জ্যোতিষীদের কাছে জানতে চাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কল্দীয়েরা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্নকথা জানাইতে পারে, পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই; বাস্তবিক মহান্ কি পরাক্রান্ত কোন রাজা কখন কোন মন্ত্রবেত্তাকে কি গণককে কি কল্দীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কল্দীয়েরা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্নের কথা জানাইতে পারে, পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই; বাস্তবিক মহান, কি পরাক্রান্ত কোন রাজা কখন কোন মন্ত্রবেত্তাকে কি গণককে কি কল্দীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্যোতিষীরা উত্তরে রাজাকে বললেন, “মহারাজ আমাদের কাছে যা জানতে চাইছেন তা জানাতে পারে এমন কোন লোক এই পৃথিবীতে নেই। কোন মহান রাজা কখনও এমন বিষয় কোন যাদুকর বা ভূতের ওঝা বা জ্যোতিষীর কাছে জানতে চান নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্যোতিষীরা জবাবে বাদশাহ্কে বললেন, “মহারাজ আমাদের কাছে যা জানতে চাইছেন তা জানাতে পারে এমন কোন লোক এই দুনিয়াতে নেই। কোন মহান বাদশাহ্ কখনও এমন বিষয় কোন জাদুকর বা ভূতের ওঝা বা জ্যোতিষীর কাছে জানতে চান নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্যোতিষী পণ্ডিতেরা বললেন, মহারাজ, আপনি যা জানতে চান তা বলার মত লোক জগতে নেই। আজ পর্যন্ত কোন রাজা, তিনি যত বড় ও ক্ষমতাশালীই হোন না কেন, ভবিষ্যৎ দ্রষ্টা, জাদুকর বা মায়াবীদের কাছে এমন কথা কোনদিন জানতে চাননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরে কলদীয়রা রাজাকে বলল, “পৃথিবীতে এমন কোন লোক নেই যে রাজা যা চাইছেন তা করতে পারে| এমনকি সব চেয়ে মহান ও সব চেয়ে শক্তিশালী রাজাও কোন মন্ত্রবেৎতা, যাদুকর অথবা কোন কলদীয়কে কখনও এরকম কথা জিজ্ঞাসা করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানীলোকেরা রাজাকে উত্তর দিয়ে বলল, “পৃথিবীতে এমন কোন লোক নেই যে মহারাজের দাবিকে পূর্ণ করতে পারে। কোন মহান ও শক্তিশালী রাজা কখনও এমন বিষয় কোন যাদুকর বা যারা ভূতেদের সঙ্গে কথা বলে, বা কোন জ্ঞানী ব্যক্তির কাছে এমন দাবি করেন নি।