Daniel 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ যে কথা জিজ্ঞাসা করছেন, তা দুরূহ; বস্তুত যাঁরা মাংসময় দেহে বাস করেন না, সেই দেবতারা ছাড়া আর কেউ নেই যে, বাদশাহ্র সম্মুখে তা জানাতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজ, যে কথা আপনি জানতে চাইছেন তা খুব কঠিন। দেবতারা ব্যতিরেকে আর কেউ রাজার কাছে এই কথা প্রকাশ করতে পারবেন না এবং দেবতারা মানুষের মধ্যে বাস করে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মহারাজ যে কথা জিজ্ঞাসা করিতেছেন, তাহা দুরূহ; বস্তুতঃ যাঁহারা মাংসদেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতিরেকে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মহারাজ যে কথা জিজ্ঞাসা করিতেছেন, তাহা দুরূহ; বস্তুতঃ যাঁহারা মাংসময় দেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতিরেকে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজ যা চাইছেন তা করা খুবই কঠিন। দেবতারা ছাড়া আর কেউই এটা মহারাজের কাছে প্রকাশ করতে পারবে না, আর তাঁরা তো মানুষের মধ্যে বাস করেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজ যা চাইছেন তা করা খুবই কঠিন। দেবতারা ছাড়া আর কেউই এটা মহারাজের কাছে প্রকাশ করতে পারবে না, আর তাঁরা তো মানুষের মধ্যে বাস করেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ, যে কথা জানতে চাইছেন সে কথা বলা এতই দুরূহ যে দেবতারা ছাড়া কারও পক্ষে এ সবের উত্তর দেওয়া সম্ভব নয়। মানুষের জগতে কি তাঁদের পাওয়া যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা এমন একটি কঠিন কথা বলছেন যা বস্তুতঃ অসম্ভব| কেবলমাত্র দেবগণই, যারা মানুষের মধ্যে থাকেন না, এমন কথা বলতে পারেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজ যা দাবি করছেন তা খুবই কঠিন এবং শুধু দেবতারা ছাড়া আর কেউই নেই যে মহারাজের সেই বিষয়ে বলতে পারে আর তাঁরা মানুষের মধ্যে বসবাস করেন না।”