Daniel 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে বাদশাহ্‌ অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হয়ে ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোককে হত্যা করতে হুকুম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি শুনে রাজা এতটাই ক্রুদ্ধ ও ক্ষিপ্ত হয়ে উঠলেন যে তিনি ব্যাবিলনের সব জ্ঞানীদের হত্যা করার আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান্‌ লোককে বধ করিতে আজ্ঞা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান লোককে বধ করিতে আজ্ঞা দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে রাজা এত রেগে গেলেন যে, তিনি বাবিলে তাঁর সমস্ত পরামর্শদাতাদের মেরে ফেলবার আদেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বাদশাহ্‌ এত রেগে গেলেন যে, তিনি ব্যাবিলনে তাঁর সমস্ত পরামর্শদাতাদের হত্যা করবার হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা শুনে রাজা রাগে জ্বলে উঠলেন। ব্যাবিলনের রাজদরবারে যত পণ্ডিত ছিলেন সকলকে তিনি হত্যা করার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন রাজা একথা শুনলেন, তিনি প্রচণ্ড রেগে গেলেন| তাই তিনি বাবিলের সমস্ত জ্ঞানী লোকদের হত্যা করার আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বিষয়টি রাজাকে খুবই রাগিয়ে এবং ক্রুদ্ধ করে তুললো এবং তিনি ব্যাবিলনের সমস্ত লোকদের যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিল তাদের মেরে ফেলার জন্য আদেশ দিলেন।