Daniel 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এই হুকুম প্রচারিত হল যে, বিদ্বান লোকদেরকে হত্যা করতে হবে; আর লোকেরা দানিয়াল ও তাঁর সহচরদেরকে হত্যা করার জন্য তাদের খোঁজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আদেশ দেওয়া হল যেসব জ্ঞানীদের হত্যা করা হবে এবং রাজা লোকেদের পাঠালেন যেন তারা দানিয়েল ও তার বন্ধুদের খুঁজে তাদের হত্যা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এই আজ্ঞা প্রচারিত হইল যে, বিদ্বান্‌ লোকদিগকে বধ করিতে হইবে; আর লোকেরা দানিয়েলকে ও তাঁহার সহচরদিগকে বধ করণার্থে তাহাদের অন্বেষণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এই আজ্ঞা প্রচারিত হইল যে, বিদ্বান লোকদিগকে বধ করিতে হইবে; আর লোকেরা দানিয়েলকে ও তাঁহার সহচরদিগকে বধ করণার্থে তাহাদের অন্বেষণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই রাজার পরামর্শদাতাদের মেরে ফেলবার হুকুম জারি করা হল। তখন দানিয়েল ও তাঁর বন্ধুদের মেরে ফেলবার জন্য তাঁদের খোঁজে লোক পাঠানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বাদশাহ্‌র পরামর্শদাতাদের হত্যা করবার হুকুম জারি করা হল। তখন দানিয়াল ও তাঁর বন্ধুদের হত্যা করবার জন্য তাঁদের খোঁজে লোক পাঠানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের প্রত্যেককে বধ করার হুকুম জারী হয়ে গেল। দানিয়েল ও তাঁর তিন বন্ধুও এই হুকুমের আওতায় পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদনিৎ‌সরের আদেশের কথা ঘোষণা করা হল| রাজার অনুচররা দানিয়েল ও তার সঙ্গীদের হত্যা করার জন্য অনুসন্ধান করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সেই আদেশ বের হল। তাঁদের মেরে ফেলার জন্য যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিল। তারা দানিয়েল ও তাঁর বন্ধুদেরও খোঁজ করল যেন তাদেরও হত্যা করা হয়।