Daniel 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যে রাজসেনাপতি অরিয়োক ব্যাবিলনীয় বিদ্বান লোকদের হত্যা করার জন্য বের হয়েছিলেন, তাঁর কাছে দানিয়াল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার প্রহরীদের সেনাপতি অরিয়োক, যখন ব্যাবিলনের জ্ঞানীদের হত্যা করতে গেল, দানিয়েল তার সঙ্গে জ্ঞান ও কৌশলের সাথে কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যে রাজসেনাপতি অরিয়োক বাবিলীয় বিদ্বান্‌ লোকদিগকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাঁহার কাছে দানিয়েল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যে রাজসেনাপতি অরিয়োক বাবিলীয় বিদ্বান লোকদিগকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাঁহার কাছে দানিয়েল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার দেহরক্ষীদের সেনাপতি অরিয়োক যখন সেই পরামর্শদাতাদের মেরে ফেলবার জন্য বের হলেন তখন দানিয়েল বুদ্ধি করে সাবধানে তাঁর সংগে কথা বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র দেহরক্ষীদের সেনাপতি অরিয়োক যখন সেই পরামর্শদাতাদের হত্যা করবার জন্য বের হলেন তখন দানিয়াল বুদ্ধি করে সাবধানে তাঁর সংগে কথা বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার প্রহরীদের অধ্যক্ষ অরিয়োকের উপরে ছিল মৃত্যুদণ্ডাদেশ সম্পাদন করার ভার। দানিয়েল গেলের তাঁর কাছে। সুচতুরভাবে তাঁর বক্তব্য রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজসেনাপতি অরিয়োক যখন বাবিলের জ্ঞানী মানুষদের হত্যার জন্য তৈরি হচ্ছিলেন তখন দানিয়েল তার কাছে এসে বিবেচকের মত নম্রভাবে কথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দানিয়েল বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে রাজার দেহরক্ষীদের সেনাপতি অরিয়োকের সঙ্গে কথা বললেন, যিনি ব্যাবিলনের সেই সমস্ত লোকদের যারা তাদের জ্ঞানের জন্য পরিচিত ছিল তাঁদের হত্যা করতে এসেছিলেন।