Daniel 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বাদশাহ্‌র কর্মকর্তা অরিয়োককে জিজ্ঞাসা করলেন, বাদশাহ্‌র হুকুম এত প্রচণ্ড কেন? তাতে অরিয়োক দানিয়ালকে সমস্ত কথা খুলে বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রাজার কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, “কেন রাজা এমন কঠোর আদেশ দিয়েছেন?” অরিয়োক তখন দানিয়েলকে সমস্ত বিষয় ব্যাখ্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি রাজসেনাপতি অরিয়োককে জিজ্ঞাসা করিলেন, রাজার আদেশ এত প্রচণ্ড কেন? তাহাতে অরিয়োক দানিয়েলকে বৃত্তান্ত জ্ঞাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি রাজসেনাপতি অরিয়োককে জিজ্ঞাসা করিলেন, রাজার আদেশ এত প্রচণ্ড কেন? তাহাতে অরিয়োক দানিয়েলকে বৃত্তান্ত জ্ঞাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, “মহারাজ এই ভীষণ আদেশ কেন দিয়েছেন?” তখন অরিয়োক ব্যাপারটা দানিয়েলের কাছে বুঝিয়ে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, “মহারাজ এই ভীষণ হুকুম কেন দিয়েছেন?” তখন অরিয়োক ব্যাপারটা দানিয়ালের কাছে বুঝিয়ে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, মহাশয়, আপনি রাজ প্রতিনিধি, আপনি বলুন, রাজা কেন এত কঠোর দণ্ডাদেশ দিয়েছেন? অরিয়োক তাঁকে সব বৃত্তান্ত বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল অরিয়োককে জিজ্ঞাসা করলেন, “কেন রাজা এমন নিষ্ঠুর আদেশ জারি করলেন?” তখন অরিয়োক রাজার স্বপ্নের ব্যাপারে সমস্ত বৃত্তান্ত দানিয়েলকে বুঝিয়ে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দানিয়েল রাজার সেই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, “মহারাজ এই ভীষণ আদেশ কেন?” তখন অরিয়োক যা ঘটেছিল তা দানিয়েলকে জানালেন।