Daniel 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দানিয়াল বাদশাহ্‌র কাছে গিয়ে এই বিনতি করলেন, আমার জন্য সময় নির্ধারণ করতে হুকুম দিন, যেন আমি বাদশাহ্‌কে স্বপ্নটির তাৎপর্য জানাতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে দানিয়েল রাজার কাছে গেলেন এবং সময় চেয়ে নিলেন যাতে তিনি রাজার স্বপ্নের মানে ব্যাখ্যা করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হউক, যেন আমি মহারাজকে স্বপ্নটীর তাৎপর্য্য জ্ঞাত করিতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হউক, যেন আমি মহারাজকে স্বপ্নটির তাৎপর্য জ্ঞাত করিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা শুনে দানিয়েল রাজার কাছে গিয়ে সময় চাইলেন যাতে তিনি রাজাকে স্বপ্নটার অর্থ বলে দিতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা শুনে দানিয়াল বাদশাহ্‌র কাছে গিয়ে সময় চাইলেন যাতে তিনি বাদশাহ্‌কে স্বপ্নটার অর্থ বলে দিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে সঙ্গে দানিয়েল রাজার কাছে গেলেন এবং তিনি নিজে স্বপ্নটি ব্যাখ্যা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে রাজার কাছ থেকে কিছু সময় চেয়ে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল রাজা নবূখদনিৎ‌সরের কাছে গেলেন এবং তাঁর কাছ থেকে সাক্ষাৎকারের সময় দিতে বললেন যাতে তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দানিয়েল রাজার কাছে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিন চাইলেন যেন তিনি রাজার কাছে স্বপ্নটার অর্থ প্রকাশ করতে পারেন।