Daniel 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দানিয়াল বাড়িতে গিয়ে নিজের সহচর হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সেই কথা জানালেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দানিয়েল তখন বাড়ি ফিরে এলেন ও তার বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সব কথা ব্যাখ্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানিয়, মীশায়েল, ও অসরিয়কে সেই কথা জ্ঞাত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানিয়, মীশায়েল, ও অসরিয়কে সেই কথা জ্ঞাত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দানিয়েল ঘরে ফিরে গিয়ে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে ব্যাপারটা বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দানিয়াল ঘরে ফিরে গিয়ে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে ব্যাপারটা বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর তিনি বাড়ি ফিরে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সব কথা বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল বাড়ি ফিরে এসে তাঁর সঙ্গী হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সব খুলে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দানিয়েল ঘরে ফিরে গিয়ে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে যা কিছু হয়েছিল তা বিস্তারিতভাবে বললেন।