Daniel 2:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তাঁরা ঐ নিগূঢ় বিষয় সম্বন্ধে বেহেশতের আল্লাহ্‌র কাছে করুণা চান; দানিয়াল ও তাঁর সহচরগণ যেন ব্যাবিলনের অন্য বিদ্বান লোকদের সঙ্গে বিনষ্ট না হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দানিয়েল তাদের স্বর্গের ঈশ্বরের কাছে এই স্বপ্নের রহস্য জানার জন্য করুণা ভিক্ষা করতে বললেন, যেন সে ও তার বন্ধুরা ব্যাবিলনের অন্য জ্ঞানীদের সঙ্গে বিনষ্ট না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাঁহারা ঐ নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন; দানিয়েল ও তাঁহার সহচরগণ যেন বাবিলের অন্য বিদ্বান্‌ লোকদের সঙ্গে বিনষ্ট না হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাঁহারা ঐ নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন; দানিয়েল ও তাঁহার সহচরগণ যেন বাবিলের অন্য বিদ্বান লোকদের সঙ্গে বিনষ্ট না হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁদের অনুরোধ করলেন যেন তাঁরা সেই অজানা বিষয় জানবার জন্য স্বর্গের ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা করেন, যাতে তিনি ও তাঁর বন্ধুরা বাবিলের অন্যান্য পরামর্শদাতাদের সংগে মারা না পড়েন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁদের অনুরোধ করলেন যেন তাঁরা সেই অজানা বিষয় জানবার জন্য বেহেশতের আল্লাহ্‌র কাছে দয়া ভিক্ষা করেন, যাতে তিনি ও তাঁর বন্ধুরা ব্যাবিলনের অন্যান্য পরামর্শদাতাদের সংগে মারা না পড়েন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বললেনঃ প্রার্থনা কর, ভগবৎকৃপা ভিক্ষা কর, যেন ঈশ্বর এই স্বপ্নেরর রহস্য উদ্‌ঘাটন করেন, যেন ব্যাবিলনের এই পণ্ডিতেরা ও আমরা বিনাশের হাত থেকে রক্ষা পাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল তাঁর বন্ধুদের স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বললেন যাতে ঈশ্বর দয়া করে অন্যদের কাছ থেকে যা লুকিয়ে রাখা হয়েছে তা তাদের বলেন| তাহলে দানিয়েল ও তাঁর সঙ্গীদের বাবিলের অন্যান্য জ্ঞানী মানুষদের সঙ্গে মরতে হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁদের অনুরোধ করলেন যেন তাঁরা সেই গুপ্ত বিষয় জানার জন্য স্বর্গের ঈশ্বরের কাছে দয়া চান, যেন তিনি ও তাঁর বন্ধুরা সেই সমস্ত লোক যারা তাঁদের জ্ঞানের জন্য পরিচিত ছিল তাদের সঙ্গে মারা না যান।