Daniel 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাত্রিকালীন দর্শনে দানিয়ালের কাছে ঐ নিগূঢ় বিষয় প্রকাশিত হল; তখন দানিয়াল বেহেশতের আল্লাহ্‌কে শুকরিয়া জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ঐ নিগূঢ় বিষয় প্রকাশিত হইল; তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ঐ নিগূঢ় বিষয় প্রকাশিত হইল; তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতের বেলা একটা দর্শনের মধ্যে সেই অজানা বিষয় দানিয়েলের কাছে প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতের বেলায় একটা দর্শনের মধ্যে সেই অজানা বিষয় দানিয়ালের কাছে প্রকাশিত হল। তখন দানিয়াল বেহেশতের আল্লাহ্‌কে শুকরিয়া জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাতেই একটি দর্শনে দানিয়েলের কাছে রাজার স্বপ্নের রহস্য উদ্ঘাটিত হল। তিনি ভগবৎ-প্রশংসায় মুখর হয়ে প্রার্থনা করলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাত্রি বেলা এক দর্শনে ঈশ্বর সেই নিগূঢ় বিষয় দানিয়েলের কাছে প্রকাশ করলেন| তখন দানিয়েল ঈশ্বরকে তাঁর দয়ার জন্য ধন্যবাদ দিয়ে তাঁর গুণগান করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাতে একটা দর্শনের মাধ্যমে সেই গুপ্ত বিষয়টি দানিয়েলের কাছে প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।