Daniel 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দানিয়াল বললেন, আল্লাহ্‌র নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁরই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন: “ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক; কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হউক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হউক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “ঈশ্বর চিরকাল ধন্য হোন; জ্ঞান ও শক্তি তাঁরই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “চিরকাল আল্লাহ্‌র প্রশংসা হোক; জ্ঞান ও কুদরত তাঁরই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুগে যুগে পরমেশ্বরের জয় হোক! পরমজ্ঞানে তিনি পূর্ণ, মহাপরাক্রমী তিনি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল বললেন, “ঈশ্বরের নাম চির কাল ধন্য হোক্! ক্ষমতা ও জ্ঞান তাঁর অঙ্গীভূত!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং বললেন, “ঈশ্বরের নামের প্রশংসা চিরকাল হোক; কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।