Daniel 2:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনিই কাল ও ঋতু পরিবর্তন করেন; বাদশাহ্‌দেরকে পদভ্রষ্ট করেন ও বাদশাহ্‌দেরকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদেরকে জ্ঞান দেন, বিবেচকদেরকে বিবেচনা দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন; তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন। তিনি জ্ঞানীকে জ্ঞান দেন, আর বিচক্ষণকে বুদ্ধি দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনিই কাল ও ঋতু পরিরত্তন করেন; রাজাদিগকে পদভ্রষ্ট করেন, ও রাজাদিগকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনিই কাল ও ঋতু পরিবর্তন করেন; রাজাদিগকে পদভ্রষ্ট করেন, ও রাজাদিগকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই সময় ও ঋতু তাঁর অধীনে রাখেন; তিনি রাজাদের সিংহাসনে বসান ও নামিয়ে দেন। তিনি জ্ঞানীদের জ্ঞান দান করেন আর বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই সময় ও ঋতু তাঁর অধীনে রাখেন; তিনি বাদশাহ্‌দের সিংহাসনে বসান ও নামিয়ে দেন। তিনি জ্ঞানীদের জ্ঞান দান করেন আর বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ষড় ঋতু তাঁর কথা মেনে চলে, কাল আবর্তিত হয় তাঁরই ঈঙ্গিতে, নৃপতিরা আসে যায় তাঁরই অঙ্গুলি হেলনে, জ্ঞানবুদ্ধি বিবেচনা তাঁরই দান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সময় ও ঋতুসমূহ পরিবর্তন করেন| তিনি রাজাদের নিয়োগ করেন এবং তিনিই তাদের সরিয়ে দেন| তিনি রাজাদের ক্ষমতা দেন ও তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন! তিনি মানুষকে জ্ঞান দেন যাতে তারা জ্ঞানী হয়ে ওঠে, তিনি তাদের শিক্ষা দেন যাতে তারা জ্ঞান লাভ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দিন ও ঋতুর পরিবর্তন করেন; তিনি রাজাদের সরিয়ে দেন এবং রাজাদের তাঁদের সিংহাসনের উপরে বসান। তিনি জ্ঞানীদের জ্ঞান ও বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।